1 Answers

  • ১ম রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ১২ মে থেকে ২১ মে এর মধ্যে হওয়ার কথা ছিল।
  • কিছু লিখিত পরীক্ষা পেছানোর কারণে ব্যবহারিক পরীক্ষার তারিখ পিছাবে এটাই স্বাভাবিক।
  • ১৪ মে সকল লিখিত পরীক্ষা শেষ হবে। তাই ১৫ মে এর অাগে ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা নেই।
  • ঢাকা,কুমিল্লা ও যশোর বোর্ডের ওয়েবসাইটে দেখলাম ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২৩ মে এর মধ্যে শেষ করতে হবে।
  • চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে দেখলাম লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
  • বাকি বোর্ডগুলোর ওয়েবসাইটে এখন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা পিছানো সংক্রান্ত কোন তথ্য পেলাম না।
  • তবে কোনদিন কোন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে সেটা নির্ধারণ করবে কেন্দ্র কর্তৃপক্ষ। তাই যে কেন্দ্রে লিখিত পরীক্ষা দিচ্ছেন সে কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী জেনে নিন।

2439 views

Related Questions