এস এস সি পরীক্ষার পরে ডিপ্লোমা করা উচিত হবে নাকি জেনারেল এ পড়া?

আমি এবার কমার্স ডিপার্টমেন্ট থেকে জিপিএ 3.83 পেযে উত্তীর্ণ হয়েছি। আমার কম্পিউটার এর মাইক্রোসফট অফিস সম্পর্কে মোটামোটি ধারণা আছে। আমাকে অনেক জন সাজেস্ট করছে ডিপ্লোমা করার এবং আবার অনেক জন বলছে ডিপ্লোমা করলে ভবিষ্যৎে চাকুরী পেতে খুবই অসুবিধা হবে। তাই আমাকে সাজেস্ট করলে ভালো হয়, আমি কি জেনারেল এ পড়াশোনা করবো নাকি, ডিপ্লোমা। দয়া করে উত্তরটা দিবেন।
2876 views

3 Answers

এই সিধান্তটি নেওয়া উচিত আপনার নিজের।কেননা ক্যারিয়ার জীবনে আপনার নানা সমস্যা হতে পারে।তাছাড়া আপনার ভবিষৎতের ওপর এর প্রভাব পড়বে।

2876 views Answered

মাইক্রোসফট অফিস সম্পর্কে মোটামোটি ধারণা আছে এতে কিছুই আসে যায় না ডিপ্লোমা করার ক্ষেত্রে। ডিপ্লোমা তে কিন্তু ভাই সবগুলোই সাইন্সের সাবজেক্ট, আর অনেকটা কঠিন ও। যদিও বা প্রাকটিক্যাল নম্বর বেশি এবং বেশির ভাগ শিক্ষার্থী পাশ করে যাই। কিন্তু এখান থেকে শুধু পাশ করলেই চাকরি হয় না। ভালো পয়েন্ট নিয়ে পাশ করলে তবেই তার চাহিদা বেশি। আপনার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকলে তবে এসব দিকে আসতে পারেন নতুবা আপনার যেমন রেজাল্ট এতে জেনারেলে পড়াই আপনার জন্য ভালো  হবে বলে মনে করি।

2876 views Answered

আমার মতে,আপনার জেনারেল লাইনে পড়াটাই উত্তম হবে।মাইক্রোসফট অফিস সম্পর্কে ধারণা থাকাটা তেমন বড় বিষয় না।তাছাড়া এটা আপনাকে ডিপ্লোমাতেও তেমন সাহায্য করবে না।আর যদি চাকরির কথা বলেন,তবে দিন দিন চাকরির বাজার খুব কঠিন হয়ে উঠছে।সেখানে দক্ষতা আর ভাল সার্টিফিকেট ছাড়া কোন উপায় নেই।তাই আপনার এই রেজাল্টে বিভাগ পরিবর্তন করে মানবিক থেকে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স নেওয়ার চেষ্টা করতে পারেন।

2876 views Answered

Related Questions

Next steps