HSC তে জিপিএ কম আসলে, ইম্প্রুভমেন্ট দেওয়া ভালো হবে নাকি ডিপ্লোমা করা ভালো হবে জানতে চাই?
2 Answers
আমি বলব ইম্প্রুভ দেওয়া আপনার থিক হবে না কারণ ইম্প্রুভ দিয়ে ভালো রেসাল্ট করা খুবই কঠিন। এই খাতা খুবই কঠোর ভাবে দেখা হয়। চুন থেকে পান খসলেই পুরো কেটে দেই
যদি শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাইতেন,তাহলে ইমপ্রুভ দেওয়ার পরামর্শ দিতাম না। অাপনি ডিপ্লোমা পড়ার পর ডুয়েটে বিএসসি করতে চাইছেন। ডিপ্লোমা শিক্ষার্থীরা ডুয়েট ছাড়া অন্য কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ভর্তি হতে পারে না। তাই ডিপ্লোমা শিক্ষার্থীরা বিএসসি করার জন্য ডুয়েটে ভিড় জমায় এবং প্রচুর প্রতিযোগিতা হয়। তাছাড়া ডুয়েটে সিট অনেক কম,প্রায় ৭০০ এর মত। এইচএসসি পাশ করার পর বিএসসি করার জন্য বুয়েট অাছে,বুয়েট না হলে চুয়েট,রুয়েট,ডুয়েট সহ অারও অনেক সরকারি বিশ্ববিদ্যালয় অাছে। তাছাড়া ডুয়েটে যে বিষয়ে বিএসসি পড়ানে হয়,ঐ বিষয়গুলো বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়েও পড়ানো হয়। ডিপ্লোমা ৪ বছর+ডুয়েট বিএসসি ৪ বছর=৮ বছর। অন্যদিকে ইমপ্রুভমেন্ট ১বছর+বুয়েট/চুয়েট/রুয়ে্ট/কুয়েট বিএসসি ৪ বছর=৫ বছর। তাই আমি অাপনাকে এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার পরামর্শ দিব। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া অাগে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy