বাবা ছেলের পাঞ্জাবির কালার কি হতে পারে?
আমার বাবার বয়স ৪৭ বছর ৷ আমার বয়স ১৯ বছর ৷ আমাদের দুজনের উচ্চতাই 5'5" ৷ বাবাই আমাকে প্রতিবছর ঈদের মার্কেটের টাকা দেয় ৷ কিন্তু এবছর আমি প্রাইভেট টিউশনি করে প্রথম টাকা উপার্জন করেছি ৷ তাই আমি বাবাকে একটা সারপ্রাইজ দিতে চাই ৷ আমি আর বাবা এক কালারের পাঞ্জাবি কিনতে চাই ৷ এবং এটি কিনে বাবাকে সারপ্রাইজ দিতে চাই ৷ কোন কালারের এবং ডিজাইনের পাঞ্জাবি আমাদের দুজনের বয়সের সাথে সুট করবে ?
2688 views
1 Answers
মাশাআল্লাহ !!
সত্যিই আপনার ইচ্ছে দেখে মনটা ভরে গেলো । আপনার বাবাও নিশ্চয়ই অনেক খুশি হবেন । বাবাকে পাঞ্জাবি উপহার দেয়ার সাথে সাথে মাকেও কিছু একটা অবশ্যই দিবেন ।
আপনি প্রশ্নে পাঞ্জাবির কালার সম্পর্কে জানতে চেয়েছেন। প্রথমেই বলবো হ্যাঁ পিতা-পুত্র মিলে একই কালারের পাঞ্জাবি কিনতে পারেন । এটা সত্যিই অনেক ভালো আইডিয়া ।
কি কালার কিনবেন??
এর উত্তরে আমি বলবো আপনি আপনার জন্য এবং আপনার বাবার জন্য মোটামুটি ভালো মানের সাদা পাঞ্জাবি ক্রয় করতে পারেন । সাদা পাঞ্জাবি সকল বয়সের মানুষের সাথেই যায় ।
আর ডিজাইন টা আসলে এভাবে বলা মুশকিল । নিজেই শপিং সেন্টারে গিয়ে পছন্দ মতো ডিজাইনের কিনে নিবেন ।
আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক ।
আর যদি অন্য কোন কালারের দিকে যেতে চান সেক্ষেত্রে সবুজের দিকেও যেতে পারেন।
আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক ।
2688 views
Answered