1 Answers
আর্মিতে যোগ দিতে প্রথমেই আপনাকে সার্কুলার পেয়ে নির্ধারিত সময়ে অনলাইনে/টেলিটকে আবেদন করতে হবে। তার জন্য এস এস সি পরীক্ষার রোল নম্বর,রেজীঃ নম্বর,পাসিং ইয়ার,মোবাইল নং সো করতে হবে। আবেদনের জন্য বয়স অবশ্যই ১৭ থেকে ২১ বছরের মধ্যে থাকতে হবে। আবেদন করার পর সেটা গৃহীত হলে আপনার ফোনে একটি এস এম এস আসবে। আবেদনের তারিখ শেষ হলে আরো একটি SMS পাবেন যেখানে আপনাকে একটি লগইন পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্ধারিত পেজ থেকে এডমিড কার্ড সংগ্রহ করতে হবে। এসময়ে নির্ধরণ করে দেওয়া মাপের পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে এডমিড কার্ডে সংযুক্ত করে সেটা প্রিন্ট আউট করতে হবে এবং নিজের কাছে যত্ন সহকারে রাখতে হবে। এরপর ৩ থেকে ৫ টি SMS এর মাধ্যমে আপনাকে স্থান,তারিখ এবং সময় সম্পর্ক জানিয়ে দেওয়া হবে। অতঃপর আপনাকে নির্ধরিত সময়ে সেখানে উপস্থিত হতে হবে। এরপর সেখানে আপনাদের রোল নম্বর অনুযায়ী দুইটি গ্রুপে ভাগ করে দিয়ে এক গ্রুপের পর অন্য গ্রুপের পরীক্ষা নিবে। তারপর আপনাদের রোল নম্বর বলে কর্তব্যরত আফিসার এর কাছ থেকে একটি কোড নিতে হবে। উক্ত কোড বলে আপনার মালামাল জামানত রাখতে হবে এবং পরীক্ষা শেষে কোড বলে মালামাল নিয়ে আসতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy