1 Answers
জীবন মানেই শুধু যে সূখ সে টা কিন্তু সত্যি নয়। সূখ, দূঃখ,হাসি কান্না মিলেই জীবন সুন্দর হয়ে উঠে। নিজের জীবনে সূখ আনাটা আমাদের সমাজে বেশি গুরুত্ব পায়। যার ফলে সূখ আসলেও জীবন সুন্দর হয় না। জীবনকে মধুময় করতে সূখের যেমম গুরুত্ব আছে তেমনি দুঃখ'এর ও গুরুত্ব আছে। ভালো থাকার ব্যাপারটা আমাদের নিজেদের মধ্যে। আমরা চাইলে নিজেরা ভালো থাকতে পারি ও অন্যকেও ভালো রাখতে চেষ্টা করতে পারি। অন্যকে সাহায্য করলেই তো পাওয়া যাবে প্রকৃত সুন্দর জীবন। অন্যের জন্য কিছু করার চেষ্টা করুন। আপনি যদি অন্যের জন্য কিছু করার চেষ্টা করেন তবে আপনার মধ্যে অন্যরকম তৃপ্তিময় আনন্দ অনুভব করবেন। কাজটা হতে পারে - বাবা মাকে কোন কাজে সাহায্য করা বা ভাই-বোনকে সঠিক শিক্ষা দেওয়া। শরীরের যত্ন নিবেন। আপনি যদি শরীরের যত্ন নেন তবে মানসিক দিক থেকেও সুন্দর অনুভব করবেন। লক্ষ্য নির্ধারণ করতে পারেন। কারণ লক্ষ্য নির্ধারণ করলেই প্রকৃত শান্তি ও সুন্দর মুহুর্ত অনুভব করবেন। তার থেকে বেশি ভালো লাগবে যখন উক্ত কাজে সফলতা আসবে। কোন বই পড়তে পারেন। বই পড়লে প্রকৃত শান্তি পাওয়া যায়। বিভিন্ন গবেষণা ও সমীক্ষা পড়তে পারেন, এতে আপনার জীবন আরও বেশি সহজ করতে পাড়বেন। জীবিকার জন্য আপনি যে কাজটিই করেন না কেন, সে কাজটিকে অর্থবহ করে তোলা প্রয়োজন। কাজের একটি অর্জনের দিকে মনোযোগী হওয়া যেতে পারে, যা কাজকে করে তুলবে আনন্দময়। প্রিয় কোন যায়গা বা মানুষের সাথে সময় কাটাতে পারেন সুন্দর অনুভূতি আসবে আপনার মধ্যে। দুশ্চিন্তা করবেন না। সৎ পথে থাকবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy