বিস্ময় অ্যানসারস এ আমার দেওয়া উত্তরগুলো কেন অনুমোদন দেওয়া হচ্ছে না?
2 Answers
বিস্ময়ের নতুন সদস্য হওয়াতে আপনাকে অভিনন্দন!
জনাব! ভাল ভাল উত্তর দিলে সেটা অনুমোদন পাবেই, এতে কোনো সন্দেহ নেই। তাছাড়া আপনি বিস্ময়ের নীতিমালা অনুযায়ী উত্তর দিন, তাহলে উত্তর কখনো লুক্কায়িত/প্রত্যাখ্যান করা হবে না৷ আর যেকোন উত্তর দেয়ার সময় আপনার উত্তরের গ্রহনযোগ্যতা বাড়াবার জন্য তথ্যসূত্র উল্লেখ করতে চেষ্টা করুন। তথ্যসূত্রের সংযোজন আপনার উত্তরকে যথার্থ ও বিশ্বাসযোগ্য করতে সাহায্য করে।
মনে রাখবেনঃ বিস্ময় অ্যানসারস একটি বিশেষায়িত কমিউনিটি, যেখানে সদস্যরা নিজেদের কৌতুহল মেটানোর জন্য নিজেরা প্রশ্ন করেন, আবার অন্যদের কৌতুহল মেটাবার জন্য অন্যদের প্রশ্নে উত্তর দেন। কারও প্রশ্নে উত্তর দেবার সময় চেষ্টা করুন আপনি নিজে যতটুকু জানেন তার পুরোটাই জানিয়ে দিতে। আশা করা যায়, আপনার কাঙ্খিত উত্তরটি অনুমোদন পাবেই, হোক সেটা দেরিতে কিংবা অতি দ্রুত৷
এছাড়া এর সাথে সাথে এটাও মনে রাখবেনঃ উত্তরের মান যদি ভুল, বিকৃত, অসম্পূর্ণ, প্রশ্নের সাথে সামঞ্জস্যহীন, খুবই নিম্নমান - ইত্যাদি রকমের হয়, তাহলে সে উত্তরটি অনুমোদনের পরিবর্তে প্রত্যাখ্যান করা হয়। তাই অনুমোদন না পেলে বুঝবেনঃ এর কয়েকটি খারাপ গুণ আপনার উত্তরের মধ্যে রয়েছে।
বিস্ময়ের সাথেই থাকুন
ধন্যবাদ ~
এখানকার কিছু নীতি আছে সেগুলো দেখে বুঝে সঠিক উত্তর দিন অবশ্যই আপনার লেখা গ্রহনযোগ্যতা পাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy