দুর্নীতি সম্পর্কে ১টি সুন্দর কবিতা চাই?
1 Answers
কবিতা:দূর্নীতিমুক্ত বাংলার স্বপ্ন (লেখিকা:নাহিদা আক্তার তান্নি) অবাক হই স্বদেশ তোমায় দেখে , অবাক হই তোমার নোংরা দূর্নীতিতে। জীবনের প্রতি স্তরে যদি হয় অন্যায়ের কালো হাত, আমাদের সন্তানেরা কিভাবে শিখবে সততার মহান আকাশ। স্কুলে গেলে শিশুরা প্রথম শোনে যে বাণী তা হল, “সদা সত্য কথা বলিব”। সেই শিক্ষাঙ্গনে যখন ছেয়ে যায় দূর্নীতি , তখন তো তারা বলবেই , শিক্ষাকে মোরা কেমনে শ্রদ্ধা করিব? বাবা মা কত কষ্ট করে , হয়ত বিনা চিকিৎসায় থেকে ছেলেমেয়ের পড়াশোনার খরচ যোগায় । নিজের দিকে তাকায় না তারা, স্বপ্ন তাদের ছেলেমেয়েদের নিয়ে। ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, মেয়ে হবে ডাক্তার তখন দূর হবে তাদের সকল আঁধার। জুতার তলা ক্ষয়ে যায় বাবার , তবুও নতুন জুতাটি কিনে না। মুচির কাছে নিয়ে যায় বার বার। ছাত্রদের চোখে থাকে অনেক স্বপ্ন সবাই বলে পড়াশোনা করলে তবে হবে সত্য। কিন্তু যখন দূর্নীতির কালো হাত ঢুকে যায় শিক্ষায়, স্বপ্নটি তাদের স্বপ্নই রয়ে যায়। ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে কত অযোগ্যরা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার ; আর যোগ্য কত ছাত্রের স্বপ্ন ভেঙ্গে হয় চুরমার। স্বপ্ন তার একার ভাঙ্গে না, ভাঙ্গে তার সকল আপনজনের। মেধাবী ছাত্রটির মনে রয়ে যায় বুক ফাটা আর্তনাদ, পড়াশোনার উপর থেকে তার উঠে যায় বিশ্বাস। এখানেই শেষ নয়। চাকরি করতে যাবেন? সেখানেও একই অবস্থা। কখনো মেধাবীরা হারিয়ে যায় প্রশ্ন ফাঁসের কারণে, কখনো বা হারিয়ে যায় মামা চাচার জোরের অভাবে, আবার কখনো ঘুষের টাকার অভাবে। রাজনীতি নিয়ে গর্ব হয় যখন শুনি ৭১ এর মুক্তুযুদ্ধের কথা, যখন শুনি ৫২’র ভাষা আন্দোলনের কথা। কিন্তু যখন দেখি আমাদের এখনকার রাজনীতিকে, আমার শুধুই আফসোস হয়। রাজনীতি থেকে হারিয়ে গেছে নীতি শব্দটি, আমার শুধুই ঘৃণা এই নষ্ট রাজনীতির প্রতি। ক্ষমতার জোর দেখিয়ে শিক্ষাঙ্গনে ছাত্রনেতারা করে অবৈধ কাজের মেলা, অযোগ্য ছাত্রটিকেও তারা করাতে পারে ভর্তি এটাই তাদের খেলা। অন্যায় করেও তাদের চোখে থাকে না লজ্জা , কারণ তাদের সাথে আছে রাজনীতি নামটির সজ্জা। পুলিশ জাতিটিকে রাখা হয়েছে দেশের সেবার জন্য, জনসেবা বাদ দিয়ে তারা ঘুষের নেশায় মগ্ন। ‘শিক্ষাই জাতির মেরুদন্ড’ কথাটি শুনেছি সবাই, কিন্তু শিক্ষার মেরুদন্ডই আজ ভেঙ্গে যাচ্ছে দূর্নীতির হিংস্র থাবায়। কোথায় হারিয়ে যাচ্ছে আমদের দেশ? দুর্নীতিবাজ নামে আজ পরিচিত বাংলাদেশ। এমনভাবেই যদি চলতে থাকে মোদের স্বদেশ , কেউ আর গর্ব করে বলবে না, হ্যাঁ, আমি বাঙ্গালী; বাংলা আমার দেশ; বাংলা আমার মা। বাঙ্গালী হয়ে কেউ আর অহংকার করবে না । একটি কথা বলতো আমায় , দেশটি আসলে কার? দেশটি একার কারো নয়, আমাদের সবার। দেশ থেকে দূর্নীতিকে দূর করতেই যদি হয় , নিজ জায়গা থেকেই সবাইকে সচেতন হয়ে হয়। দেশকে যদি গালি দেই কিছু হবে না হাসিল , সবার আগে থাকতে হবে আমাদের নীতিতে মিল। দেশকে করবই মোরা দূর্নীতিমুক্ত , এই প্রতিজ্ঞায় প্রতিটি মানুষ যদি হই আবদ্ধ, স্বদেশ মোদের দূর্নীতিমুক্ত হতে বাধ্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy