প্রেগন্যান্ট হওয়ার কি ঝুঁকি আছে?

মাসিক ভালো হওয়ার তিন দিন পর সেক্স করার সময় কনডম ফেটেযায়। সাথে সাথে দেখে করা বন্ধ করে দেই। এরপর ৪ঘন্টা পর নোরিক্স ১ খাওয়াই।৮দিন পর ৫দিন ব্ল্যাডিং হয় এখন কি প্রেগন্যান্ট হওয়ার ঝুকি আছে ।আর মাসিক হবে কি নতুন তারিখে ।
2898 views

2 Answers

না প্রেগন্যান্ট হওয়ার সম্ভবনা নেই ।  তারপরও রিক্সমুক্ত হওয়ার জন্য যেহেতু একটি ইমার্জেন্সি পিল খাওয়াইছেন সেক্ষেত্রে প্রেগন্যান্ট হওয়ার সম্ভবনা নাই ।  আর ৮ দিন পরে ব্লিডিং হওয়ার কারণটিও হচ্ছে এই ইমারর্জেন্সি পিল । ইমার্জেন্সি পিল সেবনে মাসিক অনিয়মিত হতে পারে । পরবর্তীতে নিদির্ষ্ট সময়েই হওয়ার কথা, না হয়ে 4/5 দিন পিছিয়ে গেলেও ভয় পাবেন না ।  আরো নিশ্চিত হতে চাইলে গাইনি বিশেষজ্ঞর সাথে কথা বলতে পারেন ।

2898 views Answered

আপনি বলছেন মাসিক ভালো হওয়ার ৩ দিন পর অর্থাৎ মাসিক শেষ হওয়ার ৩ দিন পর সহবাস  করেছেন এবং কনডম ছিড়ে যায় এতে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায় তবে ইমার্জেন্সি পিল সেবনের কারনে এবং পিল খাওয়ার ৮ দিন পর আবার মাসিকের রক্তপাত হওয়াতে প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা নেই।

এই মাসিক টি পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হয়েছে যা অধিক রক্তপাত, অনিয়মিত রক্তপাত, তলপেটে ব্যথা, মাথা ব্যথা, শরীর লেলিয়ে পরা পিলের পার্শ্বপ্রতিক্রিয়া।

আর একটি কথা মনে রাখবেন যেহেতু এ মাসে দুই বার মাসিক হয়েছে অর্থাৎ  সহবাস করার পর আবার ৫ দিন মাসিক হয়েছে তাহলে মনে রাখবেন পরবর্তী মাসের মাসিকের সময় পিছিয়ে যেতে পারে ১/২ সপ্তাহ পর্যন্ত।  সেক্ষেত্রে ও অপেক্ষা করবেন।

ধন্যবাদ। 

2898 views Answered

Related Questions

Next steps