Polytechnic এ civil engineering পড়ে LLB করতে হলে কি করতে হবে?

Polytechnic এ civil engineering পড়ে LLB করতে হলে কি করতে হবে?
2830 views

1 Answers

আপনি কি SSC পাশ করে পলিটেকনিকে ভর্তি হয়েছেন নাকি HSC পাশ করে পলিটেকনিকে ভর্তি হয়েছেন তা উল্লেখ করলে ভালো হতো। যাই হোক, সরকারি বিশ্ববিদ্যালয়,বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে LLB পড়তে চাইলে এইচএসসি পাশ করতে হবে। তাই পলিটেকনিকে ডিপ্লোমা পড়ে সরকারি বিশ্ববিদ্যালয়,বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে LLB পড়তে পারবেন না। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ল কলেজে LLB ভর্তি হতে চাইলে ডিগ্রী অথবা অনার্স পাশ করতে হবে। তাই পলিটেকনিকে ডিপ্লোমা পড়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ল কলেজে LLB কোর্সে ভর্তি হতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি HSC পাশ করার পর পলিটেকনিকে ভর্তি হয়ে থাকেন,তাহলে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে LLB পড়তে পারবেন।

2830 views Answered

Related Questions

Next steps