ICT MCQ সেট কোড সম্পর্কে। বিস্তারিত ভিতরে?
আমি সম্ভবত আইসিটি MCQ OMR এ সেট কোড লিখিনি। তাই এর জন্য আমাদের বোর্ডের (কুমিল্লা) কলেজ পরিদর্শকের কাছে কল দেই। উনি বলছে, সেট কোড ভুল করলে প্রধান পরীক্ষক এর কাছে কল দিতে হবে। পরে আমি বলি, "আমি সেট কোড ভুল করিনি। বরং সেট কোড লিখিনি। তারপর উনি বলছে, " ও তাহলে যেগুলো কম্পিউটারে মূল্যায়ন সম্ভব না। সেগুলো ম্যানুয়ালি দেখা হয়।" অর্থাৎ তার কথায় বোঝা যায় যে, সেট কোড ভুল লিখলে কম্পিউটারে সেগুলো দেখে। ভুল হলে ভুলই হয়। আর কম্পিউটারে মূল্যয়ন না করতে পারলে মানে সেট কোড না লিখলে ম্যানুয়ালি দেখে। এখন এটা কি উনি আমাকে শান্তনা দিতে বলেছে। নাকি এটা পুরোপুরি সত্য। যারা এই বিষয়ে বিশদ জানেন তারা একটু বোঝানতো কিভাবে ম্যানুয়ালি MCQ দেখা হয়?
2983 views
1 Answers
MCQ OMR এ সেট কোড না লিখলে আপনার রিজাল্ট আসবে না । MCQ OMR সিট কম্পিউটার দিয়ে মূল্যায়ন করে, আর আপনি কোন সেট সিয়েছেন এটাত বুঝা সম্ভব না তাই আপনার OMR সিট বাতিল হবার সম্ভবনা আছে।
2983 views
Answered