জৈব যৌগ অধ্যায় সম্পর্কে?
3 Answers
এই অধ্যায় টা এইচএসসি এবং ভার্সিটি,মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্যে অতীব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার!! আর এটা ঠিক মতো কভার করার জন্যে নোট করে করে পড়তে হবে!! প্রতিদিন যা নোট করবেন তা রিভাইস দিবেন! অল্প অল্প নোট করে পড়ার মাধ্যমে এটি সহজেই কভার করা যায়!
গুরুত্বপূর্ণ টপিকগুলি ভাল করে পড়ুন। সব পড়তে গেলে গুলিয়ে ফেলবেন। সেটা অনুচিত হবে। আর টপিকের বিক্রিয়া গুলে একটু বোঝার চেষ্টা করুন। কারন প্রতিটি বিক্রিয়া বুঝে পড়লে সেখানের ব্যাখ্যা মূলক পড়াটা নিজের মত লিখতে পারবেন। এতেও ভাল মার্ক্স পাবেন। আর উত্তরে বিক্রিয়া লিখলে মার্কস অনেক ভাল পাওয়া যায়। তাই সব শেষ করার কথা না ভেবে আসার মত আর ইজিগুলি দিয়ে শুরু করুন। আশেপাশে কোন টিচার বা জানাশোনা কারো হেল্প নিতে পারেন। পরীক্ষা ভাল হবে ইনশাআল্লাহ।
আসলে inter এ জৈব যৌগ অধ্যায়টি অনেক বড় হওয়ায় অনেকের কাছেই তা কঠিন মনে হয়।তবে কিছুই করার নেই।আপনাকে জৈব যৌগ অধ্যায়টি পড়তেই হবে।একটা জিনিস নিশ্চয়ই জানেন biology তে শিক্ষকরা যেরকম চিত্র দেখলে attract হয়,chemistry তে সেরকম বিক্রিয়া দেখলে শিক্ষকরা attract হয়।তাই আপনি প্রথমে সবগুলো বিক্রিয়া দেখে দেখে হাল্কা gap দিয়ে দিয়ে একটি খাতায় নোট করুন।তারপর শিক্ষকের সহায়তায় অথবা নিজে ভালো করে বিক্রিয়া গুলো বুঝুন।এজন্য আপনার নবম-দশম শ্রেণির basic ভালো থাকতে হবে।এরপর বিক্রিয়া বুঝলে আপনি নিজেই খাতায় যে gap গুলো রেখেছেন সেগুলোতে বর্ণণা লিখতে পারবেন।এরপর জৈব যৌগের ব্যবহারবিধি আপনাকে মনোযোগ দিয়ে পড়ে মুখস্থ করতে হবে।আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল জৈব যৌগের নামকরণ।নামকরণ পড়তে হলে আপনার অবশ্যই নবম-দশম শ্রেণির basic ভালো থাকতে হবে,অন্যথায় একজন শিক্ষকের সাহায্য আবশ্যক।এ অধ্যায় ভালোভাবে আয়ত্ত করতে পারলেও কিছুদিন পরপর বিক্রিয়াগুলো চর্চা করতে হবে,না হয় ভুলে যাবেন।এভাবে আপনাকে এ অধ্যায় পড়তে হবে।কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy