ডিগ্রি ও অনার্সের পার্থক্য?
2 Answers
©১→ বর্তমানে অনার্স আর ডিগ্রীর মধ্যে ১টাই পার্থক্য তাহলো> অনার্স ৪ বছরের কোর্স আর ডিগ্রি ৩ বছরের কোর্স। ©২→ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে আপনাকে যে সাবজেক্ট দিবে সে সাবজেক্ট দিয়ে অনার্স ও মাস্টার্স করতে হবে। কিন্তু ডিগ্রির ক্ষেত্রে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয় একজন স্টুডেন্ট কে। নিজের ইচ্ছানুযায়ী ডিগ্রি তে পঠিত ৩ সাবজেক্ট থেকে ১টি নিয়ে মাস্টার্স করা যাবে। ©৩→ অনার্স কমপ্লিট করে ১ বছর লাগবে মাস্টার্স করতে আর ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্স করতে ২ বছর লাগবে। ©৪→ সরকারি স্নাতক পাসে মেয়েদের পাশাপাশি ছেলেদেরকে উপবৃত্তি দিচ্ছে। বছরে ৪৯০০ টাকা করে উপবৃত্তি দেয়। ৩ বছরে মোট ১৪৭০০ টাকা পাওয়া যায়। অনার্সে কিন্তু উপবৃত্তি দেওয়া হয় না। ©৫→ বর্তমানে যারা ডিগ্রি তে ভর্তি হবে তাদের কোনো সেশনজটে পড়তে হবে না।(২০১৩-১৪ সেশনের মাত্র ৬ মাস জট) ©৬→ বর্তমানে ডিগ্রি সিলেবাস অনার্সের ক্যাটাগরিতে। ইনকোর্স পরীক্ষা ২০ মার্কস এবং মূল পরীক্ষা ৮০ মার্কের হয়। ©৭→ ২০১৩-১৪ সেশনে ডিগ্রি তে প্রতি বছর ৭টি সাবজেক্ট পড়ানো হচ্ছে, ৩ বছরে ২১ টি সাবজেক্ট পড়তে হবে।(তিনটা সাবজেক্টের১৮ পত্র মোট আর আবশ্যিক ৩) ©৮→ ২০১৩-১৪ সেশন থেকে ডিগ্রি তে সিজিপিএ সিস্টেমে রেজাল্ট পাবলিশ করা হচ্ছে। ©৯→ সিজিপিএ এবং ক্রেডিট সিস্টেম চালু হওয়ায় আগের থেকে ডিগ্রি পাস কোর্সের গ্রহনযোগ্যতা অনেক গুণ বৃদ্বি পেয়েছে। ©১০. ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্স করে অনেকে বিসিএস হচ্ছে। ২০১২ সালে ডিগ্রি পড়ে একজন প্রশাসনে সারা বাংলাদেশে প্রথম হয়েছিলেন। এটি তিনি তার মনের জোরে অসাধ্য কে সাধন করেছেন। পরিশেষে বলতে চাই, ভাল রেজাল্ট করলে সবখানে কদর পাওয়া যায়। আর মনে আত্মবিশ্বাস রাখতে হবে। #সোর্স_ফেসবুক_গ্রুপ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর. National University, GAZIPUR.
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy