প্রেগন্যান্সি স্ট্রিপ কাটির মাধ্যমে টেষ্টের জন্য কত ঘন্টা ঘুমানোর পর প্রস্রাব ( ইউরিন) সংগ্রহ করতে হবে?
আমার স্ত্রীর মাসিকের ডেট ছিল ২১ তারিখ কিন্তু আজ ২৬ তারিখ হয়ে গেল মাসিক হচ্ছে না। এর মধ্যে ২ বার টেষ্ট করিয়েছি কিন্তু নেগেটিভ আসছে।
>এটার কারন কি???
কিন্তু প্রেগন্যান্সির সকল লক্ষন ওর মধ্যে আছে।
>আর কত ঘন্টা ঘুমানোর পর পস্রাব (ইউরিন) সংগ্রহ করলে সঠিক ফলাফল আসবে???
1 Answers
★আপনি প্রথমত বললেন যে আপনার স্ত্রীর মাসিকের সময় ছিলো ২১ তারিখে কিন্তু আজ ২৬ তারিখে মাসিক না হলেও এতো তাড়াতাড়ি সঠিক রেজাল্ট আসবে না।
যেহেতু মাসিক বন্ধের ৬ দিন হলো তাই এই ৬ দিনের মধ্যে স্ট্রিপকাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট সঠিক রেজাল্ট আসবে না। সঠিক রেজাল্ট পেতে হলে মাসিক হন্ধের ১৮/২০ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। তাহলে সঠিক রেজাল্ট পাবেন।
★আপনি দ্বিতীয়ত বললেন যে প্রেগন্যান্সির সকল লক্ষন তার মধ্যে আছে। ভাই এটা ধারনাও আপনার ভুল কেনো না মাসিক বন্ধের মাত্র এই ৬ দিনে প্রেগন্যান্সির সকল লক্ষন গুলো কখনোই প্রভাব ফেলবে না শরীরের উপর। যদি আপনার স্ত্রী প্রেগন্যান্ট হন তাহলে মাসিক বন্ধের ২ সপ্তাহ থেকে বা ১০/১২ দিন থেকে প্রেগন্যান্সির লক্ষন গুলো প্রভাব ফেলবে আসতে আসতে।
যেহেতু মাসিক বন্ধের মাত্র এই ৬ দিনে হলো তাই আরো ১২/১৩ দিন পর্যন্ত অপেক্ষা করুন আগামী এই ১২/১৩ দিনের মধ্যে মাসিক না হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন সঠিক নিয়মে স্ট্রিপকাটি দিয়ে,।
তবে মনে রাখবেন তলপেটে ব্যথা,বমি ভাব,খাবারের অরুচি, শরীর লেলিয়ে পড়া এগুলো মাসিকের পূর্বের লক্ষন কারো কারো ক্ষেত্রে দেখা দেয় তাই অপেক্ষা করুন আগামী ১২/১৩ দিন পর্যন্ত।
ঘুমানোর কত ঘন্টা পর স্ট্রিপকাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে তা ঘুমের উপর নির্ভর করবে না । মাসিক বন্ধের ১৮/২০ দিন পর যেকোন সময়ে প্রেগন্যান্সি টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে।
তবে হ্যা কেউ যদি গর্ভবতী হয়ে পড়ে, গর্ভাবস্থার প্রথম ২/৩ সপ্তাহে তখন রক্তে এইচ.সি.জি হরমোনের মাত্রা দ্রুত বেড়ে যায় ফলে মূত্রে এই হরমোনের উপস্থিতি পায় আর পরীক্ষার মাধ্যমে মা গর্ভবতী কিনা তা নির্ণয় করা যায়। আর সকালে উক্ত হরমোনে পরিমান উপস্থিতি বেশি থাকে তাই রেজাল্ট সঠিক পাওয়া যায়।
তাই যদি মাসিক না হয় তাহলে মাসিক বন্ধের ১৮/২০ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করবেন সঠিক নিয়মে স্ট্রিপকাটি দিয়ে ।
সঠিক নিয়মে স্ট্রিপ কাটি দিয়ে কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করবেন তা দেখতে (এখানে ক্লিক করুন)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy