1 Answers
এটি কোনো মধু নয়,এটি একধরনের গাছের শিকড়। এটিকে অনেকেই মধু বললেও এটা আসোলে একটি গাছের শেকড়। যষ্টি মধুর উপকারিতাগুলো জেনে নিন: • কাশি, গলাব্যথা কমাতে যষ্টিমধুর তুলনা নেই • বুকে জমে থাকা কফ পরিষ্কার করে • মুখের দুর্গন্ধ দূর করে • ফুটানো পানিতে যষ্টিমধু ভিজিয়ে ঠাণ্ডা করে ওই পানির ভেতর মধু দিয়ে পান করুন, এসিডিটিতে উপকার পাবেন • স্মৃতিশক্তি বাড়াতে দুধের সঙ্গে যষ্টিমধুর গুঁড়া মিশিয়ে পান করুন • ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে যষ্টিমধু ও ঘি মিশিয়ে ব্যবহার করুন • এছাড়া ত্বকের বলিরেখা, ব্রণ ও দাগ দূর করে, তারুণ্য ধরে রাখে • লিভার বা যকৃতকে সুরক্ষা করে • যষ্টিমধু, তিলের তেল ও আমলকি মিশিয়ে চুলে লাগালে চুল পড়া বন্ধ হয়, খুশকির যন্ত্রণা থেকেও মুক্তি মেলে। সূত্র: বাংলাপিডিয়া