আমি ওয়েব ডিজাইন ও ডেভেলপার হতে চাই?

একটা সম্পুর্ন ওয়েব পেজ তৈরি করতে কি কি জানতে হবে।কোনটা আগে করতে হবে কোনটা পরে করব।দয়া করে জেনে থাকলে বিস্তারিত জানান।
2844 views

3 Answers

আপনাকে w3school.com এর সাহায্য নিতে হবে এবং ইউটিউব এর সাহায্য নিতে হবে।

2844 views Answered

একজন সফল ওয়েব ডিজাইনার হতে করণীয়ঃ ক)YouTube এ  ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু ভিডিও আছে, প্রথমে ঐগুলা দেখে ধারণা নিতে পারেন। এরপর আপনাকে যে বিষয়গুলো শিখতে হবে তা হচ্ছেঃ ১)HTML ২)CSS ৩)Javascript    কমপক্ষে এই তিনটা Language  জানলে আপনি একটি কমপ্লিট  রেসপনসিভ ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন। মানে আপনি একজন ওয়েব ডিজাইনা। আগে থেকে C programme  জানা থাকলে বেশি সহজ লাগবে।                  খ)   ওয়েব ডিজাইনে ভালো কিছু করতে চাইলে  বিষয়টাকে সিরিয়াস ভাবে নিতে হবে। এমনভাবে মাইন্ডসেট করতে হবে যে আমি আগামী ৫/১০ বছর  বা তারও বেশি ওয়েব ডিজাইনে থাকব। 

2844 views Answered

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একই ক্যাটাগরীর দুটি আলাদা লেভেল। আপনাকে এর জন্য প্রথমে Web Design শিখতে হবে এবং এটা কমপ্লিট হওয়ার পরে Web Development শিখতে হবে। ওয়েব ডিজাইন পার্টে শিখতে হবে- HTML, CSS, ( সাথে JavaScript এর ব্যাবহার জানলেও চলবে), Responsive Web Design ইত্যাদি ওয়েব ডেভেলপমেন্ট পার্টে আপনাকে PHP, WordPress, Joomla, Drupal, Magento ইত্যাদি এর যে কোন একটা শিখতে হবে। তবে, বর্তমান মার্কেট অনুযায়ী আমার সাজেশন হচ্ছে বেসিক PHP এবং  ওয়ার্ডপ্রেস (WordPress)  শেখা। ওয়েব ডিজাইন মোটামুটি ১ মাসেই কমপ্লিট করা সম্ভব। আর ডেভেলপমেন্ট শিখতে আরো ১-২ মাস লাগতে পারে। এর পরে প্র্যাক্টিস, পোর্টফোলিও ইত্যাদি করতে করতে মোট ৩-৪ মাসের মধ্যে কাজের উপযোগী হয়ে উঠতে পারবেন। যদি ভাল করে শ্রম দিতে পারেন তাহলে আরো দ্রুত সম্ভব।

2844 views Answered

Related Questions

Next steps