মাসিক দেরি হচ্ছে?
1 Answers
আসলে আগে আপনাকে বুঝতে হবে যে মাসিক বন্ধ হওয়ার কারণ টি কি ছিলো আর আপনার মাত্র ৭ দিন নরমেন্স খাওয়া আমার মতে ঠিক হয় নি । যার কারণে মাসিক আবার পিছিয়ে যাচ্ছে।
যেহেতু আপনার আগে মাসিক ঠিক ছিলো সে ক্ষেত্রে গত মাসের মাসিক টা না হওয়ার অন্য কারণ থাকতে পারে। প্রেগন্যান্ট হলেও মাসিক বন্ধ থাকে। এছাড়াও রক্তশল্পতা, যোনি ইনফেকশন, কারণেও মাসিক কয়কে দিন পিছিয়ে যেতে । সে ক্ষেত্রে প্রথম আপনাকে প্রেগন্যান্সি টেস্ট করা উচিৎ ছিলো তার পরেও রেজাল্ট নেগেটিভ আসলে গাইনি ডাক্তার এর কাছে চিকিৎসা গ্রহন করতেন।
যাই হোক যেহেতু এখন ৭ দিন নরমেন্স খেয়েও মাসিক হয় নি সে ক্ষেত্রে এ মাস অপেক্ষা করুন মাসিক হতে পারে।
যেহেতু এখন তলপেটে প্রচন্ড ব্যথা হচ্ছে তাই অপেক্ষা করুন মাসিক হতে পারে যদি এ মাসেও বেশ কিছু দিন অতিবাহিত হয় তাহলে প্রেগন্যান্সি টেস্ট করবেন।
আর একটি কথা আপনাকে জানিয়ে দেই মাসিক বন্ধ হলেই যে পিল খেতে হবে তা কিন্তু বোকামী ছাড়া কিছুই নয়।
আর নরমেন্স পিল খাওয়ার নিয়ম হলো ২১ দিন আর ২১ দিন খেয়ে খাওয়া বন্ধ করতে হয় এবং পরবর্তী ৭/৮ দিনের মধ্যে মাসিক হয় বিশেষ করে যাদের মাসিক অনিয়মিত হয় তাদের ক্ষেত্রে এই ডোজ।
ভালো হবে পরবর্তীতে আপনার এই সমস্যার জন্য গাইনি ব্যাতীত অন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ না খাওয়া
আশা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy