ইন্টারনেটের টেক্সট প্রিন্ট?

ইন্টারনেট থেকে text কপি করে মোবাইলে জমা রেখে। সেই text নিজের মত করে ফ্রন্ট সাইজ দিয়ে এবং নিজের মত করে সাজিয়ে কম্পিউটার দিয়ে প্রিন্ট করা যাবে কি? যদি যায় তাহলে কিভাবে কি করতে হবে? 
2841 views

2 Answers

হ্যা যাবে।  আপনি আপনার কম্পিউটারে মাইক্রোসফট প্যাকেজের  "মাইক্রোসফট ওয়ার্ড " সফটওয়্যার ব্যবহার করুন । 

2841 views Answered

আপনার মোবাইলে wps office suite ইন্সটল করুন। তারপর আপনি ব্রাউজার ব্যবহার করে ইনটারনেটের কাংখিত পেজে যান তারপর টেক্সট এর উপর আংগুল রেখে কিছুক্ষন ধরে রাখুন তাহলে সিলেক্ট অপশন পাবেন। সিলেক্ট করে কপি করুন। তারপর wps এপস ওফেন করে নিউ ব্লাংক পেজ নিন। তারপর পেজের উপর আংগুল রেখে ধরে রাখুন। পেস্ট অপশন আসবে। লেখা পেস্ট করুন। এবার যেকোন অংশ ইচ্ছানুযায়ী সম্পাদনা করুন। বাংলা লিখতে অবশ্য বাংলা কিবোর্ড ব্যবহার করুন। ফন্ট সাইজ ইত্যাদি পাল্টাতে আগে লেখাকে সিলেক্ট করে নিন।  টুলস থেকে সাইজ ইচ্ছানুযায়ী করুন। সম্পাদনা শেষ হলে সেভ অপশন বা টুল থেকে এক্সপোর্ট সিলেক্ট করে save as pdf করুন। এক কথায় পিডিএফ ফরম্যাটে সেভ করুন। তারপর পিসিতে নিয়া প্রিন্ট করতে পারবেন। মনে রাখবেন পিডিএফ ফরম্যাটে সেভ না করে ডক ফরম্যাটে করলে পিসিতে নেবার পর ফন্ট ভেংগে যেতে পারে তখন ঝামেলায় পড়বেন কারন মোবাইলের ফন্ট পিসিতে নাও থাকতে পারে। কিন্তু পিডিএফ করলে যে কম্পিউটারে নিন না কেন ফন্ট ভাংবেনা। আর হ্যা পিডিএফ সেভ করার আগে সম্পাদনা চেক করে নিবেন, ভুল রয়েছে কিনা। কারন একবার পিডিএফ করলে আর সম্পাদনা করতে পারবেনা। যতই পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করুননা কেন, ফন্ট আর ঠিক করতে পারবেন না। কাজেই সতর্ক ভাবে কাজ করুন।

2841 views Answered

Next steps