1 Answers

এ ক্ষেত্রে শরীয়তের বিধি বিধান হলো- ইসতিঞ্জার সময় কাপড় এ পরিমান উঠান যাতে সতরও রক্ষা হয় আবার নাপাকও কাপড়ে না লাগে। অর্থাৎ কাপড় প্রয়োজন পরিমান উঠাবে ও খোলা রাখবে, এর চেয়ে বেশি নয়। আনাস  রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মল-মূত্র ত্যাগের ইচ্ছে করলে ভূমির নিকটবর্তী হলেই কাপড় খুলতেন। নইলে নয়”। -তিরমিযী, হাদীস নং ১৪; আবু দাউদ, হাদীস নং ১৪; আত-তাইসীর বি শরহি জামেউস সাগীর ২/৪৬২; ফয়জুল কাদীর, মুনাবীকৃত  ১৩/৩৮৫; তাহতাবী আলা মারাকিল ফালাহ ১/৩৬; ফিকহুল ইবাদাত ১/২৮

আশাকরি বোঝেছেন।

2506 views

Related Questions