1 Answers

নেহায়া গ্রন্থকার ও অন্যান্য ওলামায়ে কেরামগণ বিদয়াতকে দু'ভাগে ভাগ করেছেন। তাহলোঃ

  1. বিদয়াতে হাসানাহ। 
  2. বিদয়াতে সায়্যিয়াহ/মুস্তাকবিহা। 
বিদয়াতে হাসানাহঃ দ্বীনের জন্য নব আবিষ্কৃত বিষয়টি যদি কুরআন ও হাদীস বিরোধী না হয়, বরং এর দ্বারা ইসলামী উম্মাহ তথা গোটা মানবজাতির উপকার সাধিত হয়, তবে তাকে বিদয়াতে হাসানাহ বলে অভিহিত করা হয়। 
বিদয়াতে সায়্যিয়াহঃ দ্বীনের জন্য নব আবিষ্কৃত বিষয়টি যদি কুরআন ও হাদীস বিরোধী হয়, তাহলে সেটিকে বিদয়াতে সায়্যিয়াহ বলে।
2515 views Answered

Next steps