1 Answers

শনিবারের কাহিনী সম্পর্কে বিভিন্ন তাফসীরে বিভিন্নরকম ব্যাখ্যা পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলোঃ হযরত দাউদ (আঃ) সুমধুর কন্ঠের অধিকারী ছিলেন। তিনি প্রত্যেক শনিবার জর্দান নদীর ঘাটে বসে সুললিত কন্ঠে তার ওপর অবতীর্ণ যাবুর কিতাবটি তেলাওয়াত করতেন। সকল জীব-জন্তু, এমনকি সামুদ্রিক মাছও তার যাবুর তেলাওয়াত শুনত, আর এতে ইহুদীগণ সমবেত মাছগুলো ধরে ফেলত। আল্লাহ তায়ালা তাদের ওপর শনিবারে মাছ শিকারের নিষেধাজ্ঞা দেন এবং নিষেধাজ্ঞা আসলে তারা কৃত্রিম উপায় অবলম্বন করে। আর তাহলোঃ শনিবারে তারা বাধ দিয়ে রাখত এবং রবিবারে তা ধরতো। এতে আল্লাহ তায়া৷ তাদের ওপর অসন্তুষ্ট হয়ে তাদেরকে বানরে পরিণত করে দেন। এর তিনদিন পরেই তারা মাড়া যায়। এ সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন -  "আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল, তাদেরকে অবশ্যই তোমরা জান। অতঃপর আমি তাদেরকে বললাম, 'তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও'।" (সুরা বাকারা, আয়াত নং ৬৫)

2887 views Answered

Next steps