মোটা হওয়ার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কি ওষুধ খাওয়া যায়?

আমি শরীরের ওজন বাড়াতে চাচ্ছি। স্বাস্থ্য বাড়ানোর জন্য কি ওষুধ খাওয়া যায় ।শরীরের কোন ক্ষতি না করে এবং কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই,,, এরকম কিছু ঔষধের নাম বলুন এবং দাম বলুন??
9776 views

2 Answers

আপনি সিনকারা সিরাপ খেতে পারেন, পাশাপাশি নিচের কিছু উপায় অবলম্বন করুন - 1. স্বাস্থ্যকর ও উচ্চ প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন। তিন বার সুষম খাদ্য গ্রহণ করুন। নিয়মিত শাক সবজি খান। মাছের কলিজা, লাল মাংস, বৃক্ক, ডিম ইত্যাদি খাদ্য তালিকায় যোগ করুন। ৭-৮ ঘন্টা পরিমিত ঘুমানোর চেষ্টা করুন। প্রচুর পরিমাণে পানি পান করুন। 2. রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন। এতে আপনার ওজন বাড়বে।

9776 views Answered


নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন, তাহলে আপনি তাড়াতাড়ি ওজন বাড়াতে পারবেন। না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারবেন না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। সকালের নাস্তায় রান্না করা সুজি রাখবেন। আতপ চালের ভাতের মাড় খেতে পারেন। রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ আর এক চামুচ মধু খাবেন। খাওয়ার পরিমাণ বাড়ান ৪-৫ বার খেত পারেন। রাতে অন্তত ৭-৮ ঘন্টা ঘুমাবেন। সম্ভব হলে দুপুরে খাওয়ার পর ১ ঘন্টা ঘুমাবেন খাবারে রুচির জন্য সকালে খালি পেট ১-২ চামচ নিমের রস অথবা কখনো চিরতার পানি খান মাঝে মাঝে অর্জুনের ছাল ভিজিয়ে খাবেন। অর্জুন গ্যাস্ট্রিক, বদ হজম এর জন্যও ভাল কাজ করে। নিম, চিরতা, অর্জুন এই ৩টিই ক্ষুধা বৃদ্ধি করে এবং রুচি বাড়ায়।
মোটা হবার জন্য যত ঔষধ আছে সব ঔষধেই পার্শপ্রতিক্রিয়া আছে। তবে সবচেয়ে কম পার্শপ্রতিক্রিয়া একটি সিরাপ হল "জিও ভিটা "সিরাপ এটি সেবন করতে পারেন। ৩৫০ টাকা মূল্য লিখা থাকলেও সিরাপটি ২০০ টাকার মধ্যে কিনতে পারবেন ধন্যবাদ
9776 views Answered

Related Questions

Next steps