2 Answers
পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরিত হয়। পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে ওঠে। আবার, পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নেমে আসে।
নীলস বোর-এর পরমাণু মডেলের মতে-
"যখন কোনো ইলেকট্রন একটি নিম্নতর কক্ষপথ বা শক্তিস্তর যেমন n = 1,থেকে উচ্চতর কক্ষপথ n = 2 তে স্থানান্তরিত হয় তখন নির্দিষ্ট পরিমান শক্তি শোষণ করে ।আবার যখন কোনো উচ্চতর শক্তিস্তর যেমন n=2 থেকে নিম্নতর কক্ষপথ n = 1-এ স্থানান্তরিত হয় তখন শক্তি বিকিরণ করে " (বোর্ড বই২০১৭ 'রসায়ন' নবম-দশম শ্রেণী পৃষ্ঠা ৩৬ )
অর্থাৎ ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করার জন্যই এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরিত হয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy