1 Answers
মধুমতি
.................................
গীতিকারঃফজলুর রহমান বাবু
শিল্পীঃফজলুর রহমান বাবু
বাড়ির পাশে মধুমতি
পুবাল হাওয়া বয়রে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।। (২)
ভাদ্র মাসের আকাশ আমার
সাদা মেঘের বেলা.,
কোথায় রইলা প্রান বন্ধুয়া
রাখিয়া একেলা।। (২)
কষ্টে কাটে দিন রজনী
বুকে ব্যাথার ঢেউরে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।। (২)
চৈত্র মাসের মাটির বুকে
লাগে দারুন খরা,
বন্ধু বিনে আমার জীবন
প্রান থাকিতেও মরা।। (২)
সব কথা কি যাইরে বলা
আমি ভালো নাইরে।।
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে। (২)
বাড়ির পাশে মধুমতি
পুবাল হাওয়া বয়রে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।।
2585 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy