ভোটার তথ্য সম্পর্কে সঠিক উত্তর দিবেন?
আমি যদি ভোটার তথ্য জানার জন্য কম্পিউটারেরর মাধ্যমে আমার ভোটার নাম্বার ও জন্মসাল দেই। তাহলে যার কম্পিউটার দিয়ে তথ্যটা জানব সে কি আমার কার্ডের কোন ক্ষতি বা নকল কপি বা আমার কোন ক্ষতি করতে পারবে। যারা এই বিষয়ে জানের তারা সঠিক উত্তর দিন প্লিজ।
আর আমি যদি অনলাইনে রেজিস্টেশন করে আইডি কার্ডে কপি বের করতে চাই তাহলে আমি রেজিস্টেশন করব কিভাবে? কপি বের করব কিভাবে একটু জানান প্লিজ
আমি ২০১৭ সালে ভোটার হয়েছি কিন্তু আইডি কার্ড পাই নি। এখন কি আমাকে আইডি কার্ড দিবে নাকি আইডি কার্ড না দিয়ে একবারে স্মার্ট কার্ড দিবে। সঠিক উত্তর দিবেন। আমার খুব দরকার।
1 Answers
আপনি এই লিংক থেকে ভোটার স্লিপের নাম্বার, জন্মসাল দিয়ে আপনার ১৭ ডিজিটের এনআইডি নাম্বার জেনে নিন।https://services.nidw.gov.bd/voter_center
যদি ১৭ ডিজিটের এন আইডি নাম্বার আপনার জানা থাকে তাহলে উপরের লিংকে ডুকে জানার প্রয়োজন নেই।তারপর আপনি এই লিংকে https://services.nidw.gov.bd/registration/new_registration ডুকে তথ্যগুলো দিয়ে রেজিষ্টেশন করুন।তারপর রেজিষ্টার মেনুর পাশে দেখুন লগইন মেনু আছে তাতে লগইন করে আপনি আপনার অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।
(আমি ২০১৭ সালে ভোটার হয়েছি কিন্তু আইডি কার্ড পাই নি। এখন কি আমাকে আইডি কার্ড দিবে নাকি আইডি কার্ড না দিয়ে একবারে স্মার্ট কার্ড দিবে। সঠিক উত্তর দিবেন। আমার খুব দরকার।)
আপনার এই প্রশ্নের উত্তর আপনার আলাদা প্রশ্নে দিয়ে দিয়েছি।্
আর আপনার এনআইডি নাম্বার এবং জন্মসাল দিয়ে যাকে অনলাইন কপি বের করতে দিয়েছেন সে আপনার তেমন কোন ক্ষতি করতে পারবে না। কারণ আপনার ক্ষতি করার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি যদি তাকে না ও দেন এ সব তথ্য তারপর ও সে ভোটার তালিকা থেকে এসব তথ্য সংগ্রহ করতে পারবে।আর আপনার ক্ষতিসাধন করার আশংকা থাকলে কোন ধরণের ক্ষতি করতে পারবে বলে আপনার মনে হয় তা উল্লেখ করবেন।চেষ্টা করবো তার সমাধান দিতে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy