পুরুষাঙ্গ কি পিতাকে দেখানো যাবেসমস্যা দেখানোর জন্য?
1 Answers
কোন পুরুষ অন্য পুরুষের গুপ্তাঙ্গের দিকে তাকানো নিষেধ। জনাব! লজ্জাকে বিসর্জন দেওয়া ছাড়া যদি আর কোন উপায় না থাকে এক্ষেত্রে পুরুষাঙ্গের সমস্যা আপনার পিতাকে দেখাতে পারেন। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন নারী যেন অপর নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। একইভাবে কোন পুরুষ যেন অপর পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯৩ সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বরঃ ৬৬১ সংক্ষিপ্ত) ইসলামী শরিয়তে অপরের লজ্জাস্থানের দিকে তাকানো নিষেধ হলেও চিকিৎসার জন্য ডাক্তার লজ্জাস্থানের দিকে তাকাতে পারবেন। তবে মহিলা ডাক্তার মহিলা রোগীর এবং পুরুষ ডাক্তার রোগীর ততটুকু দেখবেন যতটুকু দেখা রোগ নির্ণয় ও চিকিৎসার স্বার্থে প্রয়োজন। এর বেশি দেখবে না এবং সাধ্যমত দৃষ্টি অবনত রাখবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy