মাকরূহ কী?

বিস্তারিত জানালে উপকৃত হবো। ধন্যবাদ?
2808 views

1 Answers

মাকরুহ এমন কাজ যা পালন করার তুলনায় না করা উত্তম। অর্থাৎ যে কাজ করা যাবে কিন্তু না করা উত্তম। মাকরুহ কাজ করলে শাস্তি পেতে হবে না, কিন্তু এ ধরনের কাজ এড়িয়ে যেতে বলেছে ইসলাম।

উদাহরণঃ সিয়াম পালন অবস্থায় অনেক কাজ আছে যা করা মাকরুহ।

যেমনঃ অশ্লীল ভাষা ব্যবহার, স্ত্রী স্বামীকে চুমু দেয়া, গড়গড়া সহ কুলি করা, খাবারের স্বাদ গন্ধ গ্রহন ইত্যাদি।

তবে এসব কাজ করলে রোজা নষ্ট হবেনা । রোজা পরিপূর্ণ হবে। কিন্তু তার সওয়াব কমে যাবে।

আরেকটি উদাহরণঃ গুইসাপ খাওয়া সম্পর্কে ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে, গুইসাপ খাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ আমি তা খাই না এবং তা হারামও বলি না।

গুইসাপ খাওয়ার ব্যাপারে অভিজ্ঞ আলিমগণ দ্বিমত পোষণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী ও অপরাপর আলিম তা খাওয়ার পক্ষে সম্মতি দিয়েছেন এবং তাদের অন্য এক দল তা খাওয়াকে মাকরূহ বলেছেন।

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, গুইসাপের গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে খাওয়া হয়েছেঃ তিনি ব্যক্তিগত অরুচির কারণে তা পরিত্যাগ করেছেন।

(সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯০ হাদিসের মানঃ সহিহ)

আরেকটি উদাহরণঃ আজানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ মাকরুহ। অর্থাৎ আজানের বিনিময়ে পারিশ্রমিক নেওয়ার চেয়ে না নেওয়া উত্তম।
2808 views Answered

Next steps