3 Answers
যে কম্পিউটার সংখ্যা ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে। এত বাইনারী অংক ( ০ এবং ১) ব্যবহার করা হয়। এটা কোন গনিতের যোগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং বিয়োগ,গুণ ও ভাগের মত অন্যান্য প্রক্রিয়া যোগের সাহায্যে সম্পন্ন করতে পারে। এ কম্পিউটারের সাহায্যে খুব দ্রুত ও নির্ভুলভাবে কাজ সম্পাদনা করা যায়।
ডেটা প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটারের বর্ণ ও অংক ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াকরণের ফলাফল সরাসরি মনিটরে বা অন্য কোন আউটপুট ডিভাইসে প্রদর্শিত হয়। মূলত এটি গণিতের নীতির উপর ভিত্তি করে পরিচালিত একটি হিসাব যন্ত্র। এটি ‘০’ ও ‘১’ দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়া সম্পন্ন করে। সাধারণত তথ্য ব্যবস্থাপনা, লেখালেখি, হিসাব-নিকাশ, ছবি আঁকা ইত্যাদি কাজে এ ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়। ডিজিটাল কম্পিউটারের সূক্ষ্মতা অনেক বেশি। সাধারণত কম্পিউটার বলতে ডিজিটাল কম্পিউটারকেই বোঝানো হয়। উদাহরণ : ল্যাপটপ, পিডিএ, ডেস্কটপ ইত্যাদি ডিজিটাল কম্পিউটার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy