SSC তে বিজ্ঞান গ্রুপে 4th subject higher math না নিয়ে অন্য কোন সাবজেক্ট নেয়া যাবে?
1 Answers
যেহেতু আপনি বিজ্ঞান গ্রুপের ছাত্রী এবং ভবিষ্যতে ডাক্তার হতে চান, সেহেতু জীববিজ্ঞানকে মূল বিষয়ের মধ্যে রেখে ঐচ্ছিক বিষয় হিসেবে উচ্চতর গণিত বা কম্পিউটার নিতে পারেন। সাধারণ গণিতে আপনি ভালো হতে পারলে উচ্চতর গণিতেও ভালো করতে পারবেন। তাই সাধারণ গণিত আয়ত্ব করুন, উচ্চতর গণিতেও এক্সপার্ট হবেন। এক ঢিলে দুই পাখি মারার মতো। উচ্চতর গণিতকে ভয় পাওয়ার তেমন কিছুই দেখছি না। একজন ডাক্তার অনেক মারাত্মক মারাত্মক রোগীদের চিকিৎসা করেন। যে ভবিষ্যতে একজন ডাক্তার হওয়ার সাহস করতে পারে, সে কেনো উচ্চতর গণিত নিয়ে পড়াশুনা করার সাহস করতে পারে না? উচ্চতর গণিতকে অপশনাল সাবজেক্ট হিসেবে নিলে বিজ্ঞানের ছাত্রী হিসেবে ভবিষ্যতে অনেক উপকৃত হবেন। তারপরও যদি এটি নিতে না চান, সেক্ষেত্রে কম্পিউটারকে অপশনাল সাবজেক্ট বা চতুর্থ বিষয় হিসেবে নিতে পারেন। তথ্য-প্রযুক্তির যুগে কম্পিউটার নিলেও বিজ্ঞানের ছাত্রী হিসেবে ভবিষ্যতে অনেক উপকৃত হবেন। আপনার সুন্দর ক্যারিয়ার কামনা করছি। ধন্যবাদ।