2 Answers
বেগানা পুরুষের সাথে বেগানা মহিলার প্রেম পিরিত হারাম। প্রেম জায়েজ তবে সেটা আপনার বিবাহিত স্ত্রীর সাথে ইসলামে প্রেম করা জায়েজ। , কিন্তু সেই প্রেম হতে হবে বাবার প্রতি সন্তানের যে প্রেম থাকে, প্রতিবেশির প্রতি প্রতিবেশির যে প্রেম থাকে। যদি আপনার কোন যুবতী মেয়ের প্রতি যৌন উত্তেজিত প্রেম থাকে তাহলে সেই প্রেম একেবারেই জায়েজ নয়। , , বিবাহ পূর্ব প্রেম হারাম। “ স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না” (সূরা আল মায়িদা: ৫) এরপর সূরা নূর এর ৩০ নং আয়াতে পুরুষদের চোখ নীচু রাখতে এবং লজ্জা স্থান হিফাজত করতে বলা হয়েছে। ৩১ নং আয়াতে নারীদেরও একই কথা বলা হয়েছে, পর্দা করার কথা বলা হয়েছে।
ইসলামে প্রেম হারাম, কিন্তু ভালোবাসা জায়েজ। প্রেমিক, প্রেমিকা ও প্রেম একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। অবিবাহিত একটি ছেলে ও অবিবাহিত একটি মেয়ে অবৈধ কোনো সম্পর্কে জড়ালে, ছেলেটিকে প্রেমিক, মেয়েটিকে প্রেমিকা আর সম্পর্কটাকে প্রেম বলে। আর কোনো বিবাহিত ছেলে বা বিবাহিত মেয়ে যদি অন্য কারো স্বামী বা স্ত্রীর সাথে প্রেম করে, তখন সেটাকে পরকীয়া বলে। আর ভালোবাসা হচ্ছে পবিত্র সম্পর্ক। যেমনঃ ছেলে তার মায়ের সাথে প্রেম করে না, ভালোবাসে। মেয়ে তার বাবার সাথে প্রেম করে না, ভালোবাসে। বোন তার ভাইয়ের সাথে প্রেম করে না, ভালোবাসে। স্বামী-স্ত্রী একে অপরের সাথে প্রেম করে না, একে অপরকে ভালোবাসে, আদর করে, সম্মান করে। তাই প্রেম বলতে প্রেমিক-প্রেমিকার অবৈধ সম্পর্ক আর ভালোবাসা বলতে সকল বৈধ সম্পর্ককে বুঝায়। আর ইসলামে বৈধ সম্পর্ক জায়েজ আর অবৈধ সম্পর্ক নাজায়েজ। সুতরাং, ইসলামে প্রেম হারাম, কিন্তু ভালোবাসা জায়েজ। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy