আমি সঠিক লক্ষ্য ঠিক করতে চাই?
আমি ভবিষ্যৎে কি হব?এবং কি হওয়াটা আমার পক্ষে সম্ভব?বা কি হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব?সফল হতে পারব?বুঝতেছি না।আমি মাদ্রাসা থেকে মানবিক বিভাগ হতে দাখিলে ৩.৯৪ এবং আলিমে ৩.৯৩ পেয়ে বর্তমানে চট্টগ্রাম কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স।কিন্তু বুঝতে পারছি না এই বিষয় নিয়ে পড়ে জীবনের লক্ষ্য কি টার্গেট করব।সুতরাং সকলের যথাযথ পরামর্শ কামনা করছি
2568 views
1 Answers
এই বিষয়ে পড়লে স্বাভাবিকভাবে সবাই শিক্ষকতার বিষয়টি প্রথম মাথায় আনে। আপনিও ভেবে দেখতে পারেন। এই বিষয়ে অধ্যায়নের পর শিক্ষকতাই সবচেয়ে সুন্দর পেশা হয়। এছাড়া আপনি যদি একটু ভালোভাবে অন্যান্য বিষয় নিয়ে পড়াশুনা করেন তাহলে বিসিএসে ভালো করতে পারবেন। যেহেতু আপনার সাবজেক্টটি সহজ, তাই শুরু থেকেই ধীরে ধীরে বিসিএসের প্রস্তুতি নিতে থাকলে সহজেই বিসিএসের প্রস্তুতি সম্পন্ন করে বিসিএসে টিকে যেতে পারেন। আর যদি কিছু না হয় সেক্ষেত্রে ব্যবসার অপশন তো আছেই। যেহেতু ব্যবসায় কোনো ডিগ্রির প্রয়োজন নেই সুতরাং চিন্তা করবেন না। পরিশ্রমে পড়ালেখা করে কেউ বেকার থাকে না। পড়াশুনা মনোযোগ দিয়ে করুন, এই বিষয়ে পেশা হিসেবে বেশ কিছু দিকই রয়েছে।
2568 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy