আমার শরীরের ডান পাশের হাঁটু কোমর এবং পিঠে ব্যথা করে। আমি কী বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো?

৩/ ৪ বছর আগে 5 /6  ফিট উপর থেকে পড়ে গিয়ে আমার ডান হাঁটুতে ব্যথা পায় ।পরের দিন ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি বিভাগে দেখানোর পরে ডাক্তার এক্সরে করার পর  প্রয়োজনীয় মেডিসিন দিয়ে বলেন, ভাঙ্গেনি তবে পরবর্তীতে সমস্যা মনে হলে বহির্বিভাগে দেখাবেন । পরবর্তীতে কয়েক মাস পর ঢাকা মেডিকেলের বহির্বিভাগে দেখালে, এক্সরে করার পর দেখা যায় হাঁটুতে একটা ছোট ফ্র্যাকচার আছে আর হাঁটুর পেশি একটু নরম হয়ে গেছে।  তখন ডাক্তার আমাকে এমআরআই করতে বলে ।এর মধ্যে আমি আবার বাড়ির কাজ করার সময় একটা বস্তা নিয়ে যাবার সময় পড়ে যায় এবং বুকে ও পিঠে ব্যথা পাই। ডাক্তার দেখালে এক্সরে করে বলে কোন সমস্যা নেই, কিন্তু বুকে ও পিঠে মেরুদন্ড বরাবর এখনো ব্যথা অনুভূত হয়, মাঝে মাঝে কোমরের ডান পাশে ব্যথা করে। অনেকক্ষণ পা গুটিয়ে আসন স্টাইলে বসে থাকলে পা ঝিমঝিম করে। এমতাবস্থায় আমি কি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারি? অথবা কি করলে আমার জন্য সব থেকে বেশি ভালো হয় ?

2956 views

1 Answers

আপনার সার্বিক পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে আপনার একজন অর্থপেডিক সার্জন দেখাতে হবে। তাঁদের কাজ হচ্ছে হাড়ের সমস্যা সমাধান করা।

2956 views Answered

Related Questions

Next steps