কার মর্যাদা বেশি?

একটি কোম্পানির মর্যাদা বেশি কার এম.ডি না চেয়ারম্যান ।এ দুয়ের মাঝে পার্থক্য কি? কি? প্রতিষ্ঠান উন্নতিতে কার অবধান বেশি এবং কাকে বেশি সম্মান করে মানুষ।
4474 views

1 Answers

আপনার প্রশ্নে অনেকগুলো দিক রয়েছে!

এক)একটা কোম্পানিতে চেয়ারম্যান ও এমডির পার্থক্য কি?

উত্তর -কোম্পানি চেয়ারম্যান মানে সে মালিক,সব কিছু দেখাশুনা এবং ভালো-খারাপ ডিসিশন তার প্রধান কাজ।

এমডি মানে-এমডি হলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও৷ তিনি হলেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক পদের অধিকারী কর্মকর্তা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও প্রশাসনের সমস্ত কার্যকলাপ প্রধান নির্বাহীর নেতৃত্বে পরিচালিত হয়। একজন প্রধান নির্বাহী কর্মকর্তা সাধারণত পরিচালনা পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন এবং সকল কাজের জন্য পরিচালনা পরিষদের কাছেই দায়বদ্ধ থাকেন। সাধারণত ব্রিটিশ ইংরেজিতে সিইও আদ্যক্ষরটির পরিবর্তে এমডি (ম্যানেজিং ডিরেক্টর) ব্যবহার করা হয় যার বাংলা পরিভাষা হল ব্যবস্থাপনা পরিচালক।তার দায়িত্ব,সাধারণত একজন প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব কি হবে তা পরিচালনা পরিষদ অথবা তৎসম কোন কর্তৃপক্ষ নির্ধারন করে থাকে। তবে প্রতিষ্ঠানের কর্মকান্ডের প্রকারভেদ ও আয়তন অনুযায়ী প্রধান নির্বাহীর দায়িত্ব সীমিত থেকে ব্যাপক পরিসরের হতে পারে।সিইও হিসেবে একজন ব্যক্তির প্রধান দায়িত্ব হল প্রতিষ্ঠানকে নেতৃত্ব প্রদান করা, সিদ্ধান্ত গ্রহণ করা, দিক নির্দেশনা দেওয়া এবং সমগ্র কর্মকান্ডের ব্যবস্থাপনা করা। তিনি প্রতিষ্ঠানের মালিক, কর্মী ও অন্যান্য নির্ভরশীল ব্যক্তিদের মধ্যে একটি যোগসূত্র হিসেবে কাজ করেন। এছাড়া প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন কাজে পরিচালনা পরিষদকে উপদেশ দিয়ে থাকেন।

দুই) কার মর্যাদা বেশি?

উত্তর -নিশ্চয় চেয়ারম্যান এর মর্যাদা বেশি,কারণ তিনি কোম্পানির প্রতিষ্ঠাতা /মালিক৷ 

তিন) প্রতিষ্ঠান উন্নতিতে কার অবদান বেশি!

উত্তর -সত্য এটাই যে,এমডি তিনি মালিক না হলেও,প্রতিষ্ঠানের উন্নতিতে মালিকের চেয়ে অবদান বেশি তার৷এবং শ্রমিকরাও তাকেই বেশি সম্মান করে৷ 

তবে মালিকের অধিকার সবার উর্ধ্বে৷

4474 views Answered

Related Questions

Next steps