সাইটোমিস ২০০ খেলে কোন সমস্যা নাই তো পিরিয়ড হবার জন্য?
1 Answers
হ্যা সমস্যা হতে পারে। মাসিকে অধিক রক্তক্ষরণ, বা ফোটা ফোটা রক্তক্ষরণ হওয়া মাসিকে অনিয়ম। পেটে প্রচুর ব্যথা বমি বমি ভাব হতে পারে।
আর সাইটোমিস ২০০ হলো গর্ভপাত করানোর পিল যা ৩/৪ সপ্তাহের গর্ভবতী নারীকে সেবন করিয়ে গর্ভপাত করানো সম্ভব হয়।
তাই আগে আপনি নিশ্চিত হোন যে আপনি প্রেগন্যান্ট হয়েছেন কি না। তাই নিয়মিত মাসিক হওয়ার মাসিকের নির্দিষ্ট সময় হতে মাসিক বন্ধের ১৮/২০ দিন পর স্ট্রিপ কাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করবেন। যদি রেজাল্ট পজেটিভ আসে(যদি বাচ্চা না নেন) তাহলে গাইনি বিশেষজ্ঞ কাছে চিকিৎসা নিবেন। নিজে নিজেই কোন ঔষধ খাবেন না।
আর মাসিক বন্ধ হলেই যে মাসিক হওয়ার জন্য বিভিন্য ধরনের পিল খেতে হবে তা কিন্তু নয় এতে আরো বেশি সমস্যা সৃষ্টি হতে পারে । তাই প্রথমত আপনি অপেক্ষা করুন। আপনার প্রতিমাসে যে তারিখে মাসিক হয় সেই তারিখ হতে ২ সপ্তাহ অপেক্ষা করুন যদি মাসিক না হয় তাহলে স্ট্রিপ কাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করবেন।
তাই আমি বলবো আগে আপনি অপেক্ষা করুন, রক্তশুন্যতা, শারীরিক দুর্বলতার , যোনি ইনফেকশন এর কারনেও মাসিক কয়েক দিন পিছিয়ে যেতে পারে তাই অপেক্ষা করাই ভালো হবে।
আশা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy