এই খবরটি কি সত্য বিস্তারিত জানালে উপকৃত হব?

গত ২৪-০১-২০১৯ বাংলাদেশ প্রতিদিন এ এই খবর টি

ছাপা হয়েছিল।


এটি  কি  সত্যি? 


৪৮ বছর আগে কি গোটা বিশ্বকে ‘শতাব্দীর সবচেয়ে বড় ধাপ্পা’টা দিয়েছিল আমেরিকা? মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ কি মানবসভ্যতাকে একেবারে বোকা বানাতেই ঘোষণা করেছিল নিল আর্মস্ট্রং, বাজ অলড্রিনরা চাঁদের মাটিতে নেমেছেন- ১৯৬৯ সালের ২০ জুলাই? সেই জুলাইয়ে কি আমাদের ‘এপ্রিল ফুল’ বানিয়েছিল নাসা?

তা হলে কি ‘অ্যাপোলো-১১’ মহাকাশযানের দুই মহাকাশচারী আর্মস্ট্রং-অলড্রিনের ‘পদচিহ্ন’ আদৌ আঁকা হয়নি চাঁদের বুকে? ঘোষণার বেশ কয়েক দিন পর মানবসভ্যতার সেই ‘প্রথম চন্দ্র-বিজয়’-এর ভিডিওটা কি ছিল তা হলে একেবারেই ‘ডক্টরড’? বানানো? হলিউডের কোনও স্টুডিওয় শ্যুট করা হয়েছিল বিশ্ববাসীকে ‘ঠকানোর সেই শতাব্দী-সেরা চিত্রনাট্য’?আর কেউ নন, কোনও ‘কনস্পিরেসি থিয়োরিস্ট’ (যাঁরা নাসার ওই অভিযানকে বিশ্বাসই করেন না) নন। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেছে নেওয়া তাঁর বিজ্ঞান-প্রযুক্তি উপদেষ্টা বিশিষ্ট বিজ্ঞানী ডেভিড গেলার্নটারই সবার সামনে কথাটা বলে দিলেন, সোজাসাপটা। এই সে দিন, ২৪ জানুয়ারি। ইয়েল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের এই ডাকসাইটে অধ্যাপক গেলার্নটারের বক্তব্যকে তো আর হেলাফেলা করা যায় না! তিনি যে নতুন মার্কিন প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা! তাঁর মতামতকে নতুন মার্কিন প্রশাসন বা আমেরিকার ঘোষণা বলে মান্যতা দিলে কেনই-বা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? অন্তত যখন ওই মন্তব্যের পর ‘আমি বলিনি’ বলে তাঁর মন্তব্য প্রত্যাহার করেননি গেলার্নটারের মতো এক জন প্রথিতযশা অধ্যাপক। যে হোয়াইট হাউসকে আমরা অত্যন্ত ‘স্পর্শকাতর’ বলে জানি, অধ্যাপক গেলার্নটারের ওই শোরগোল ফেলে দেওয়া মন্তব্যের পর আমেরিকার সেই ‘সাদা বাড়ি’র মুখ ‘কালো’ হয়েছে বলে অন্তত প্রকাশ্যে তো কিছু জানা যায়নি!

(২৪ জানুয়ারি, ২০১৭। প্রেসিডেন্ট ট্রাম্পের বিজ্ঞান উপদেষ্টা কম্পিউটার বিজ্ঞানী ডেভিড গেলার্নটারের মন্তব্য)


2703 views

1 Answers

এইটা একটা Conspiracy Theory. মানে এইটার পক্ষে এবং বিরুদ্ধে অনেক তথ্য থাকলেও দু পক্ষের কোনো পক্ষই একে অপর কে সরাসরি অস্বীকার করেন নি। এইটার পক্ষে যেরকম তথ্য আছে, বিপক্ষেও তথ্য আছে। এইটা নিয়ে বেশি কিছু করার নেই। সব Conspiracy Theory  এর এই একই হাল হয় শেষমেশ। Unsolved & Unfinished. অর্থাৎ, অনউদ্ঘাটিত এবং অসমাপ্ত।  আপনি ইচ্ছা করলে বিনোদনের জন্য আরো বহু Conspiracy theory  সম্পর্কে জানতে পারেন। বর্তমান বিশ্বের সবথেকে বেস্ট Conspiracy Theory গুলো এবং এদের বিশদ সম্পর্কে জানবার লিংক দিলাম ^_^  1. Flat Earth Theory (এই Conspiracy Theorist এরা বিশ্বাস করেন যে, পৃথিবী গোলাকার নয়, চ্যাপটা) লিংকঃ https://www.youtube.com/watch?v=HchCnxHo41Y 2.Time Travel (এই Conspiracy Theorist এরা বিশ্বাস করেন যে, সময়ভ্রমণ অসম্ভব নয়, অসম্ভব) লিংকঃ https://www.youtube.com/watch?v=wuIuColsmRY 3.Free Energy of Tesla (Nikola Tesla নামক একজন বিজ্ঞানি ছিলেন। তিনি মনে করতেন, সমগ্র পৃথিবীতে আমরা ফ্রিতে বিদ্যুৎ দিতে পারি বিজ্ঞানের দ্বারা, এবং এটি বাস্তবায়ন করার জন্য তিনি একটি টাওয়ার বানিয়েছিলেন। কিন্তু কিচু কারনে টাওয়ারটি ভেঙ্গে দেয়া হয়। সরকার অস্বীকার করে যে টেঁসলা ওই উদ্দেশে টাওয়ারটি বানিয়েছিলেন এবং সরকার এই কারনে টাওয়ারটি ভেঙ্গেছেন কারন যেই ব্যাক্তি এই প্রজেক্টে টাকা দিতেন, তিনি এখন আর টাকা দিবেন না। মানুষ তখন থেকে এই থিওরিটি বিশ্বাস করা সুরু করে, যে আসলেই হয়তো টেঁসলা পৃথিবীবাসীকে ফ্রি বিদ্যুৎ দিতে চেয়েছিল, কিন্তু এই দুষ্টুচক্রের জন্য পারেননি।)   লিংকঃ https://www.youtube.com/watch?v=ecni9SjkWoM 4.Shane Dawson's series (সেন একজন Youtuber, ইউটিউবে ওর কন্সপিরেসি থিওরি খুব জনপ্রিয়। Youtube এ ''Shane Dawson Conspiracy Theory'' সার্চ দিলেই তার ভিডিও গুলো পাবেন।  ) 

2703 views Answered

Related Questions

Next steps