2 Answers
তৎকালীন সময়ে কয়েকজন মুনাফিক যখন রাসূল (সঃ) এর স্ত্রী হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে মিথ্যে গুজব ছড়াতে লাগল, তখন মহান আল্লাহ রব্বুল আলামীন হযরত আয়েশা (রাঃ) এর সম্মান রক্ষার জন্য বা এ মিথ্যে অপবাদ থেকে মুক্তি দান করার উদ্দেশ্যে সূরা আন-নূর এর ২৬ নাম্বার আয়াত নাযিল করেন।
3374 views
Answered
মুনাফিকরা যখন আয়িশা (রাঃ)-কে মিথ্যা অপবাদ দিল তখন আল্লাহ তাআলা অভিযোগ থেকে মুক্ত করার জন্য এ আয়াতটি নাযিল করেন।
উক্ত আয়াতে মূলত বলা হচ্ছে যে, নবী-রাসূলগণ যেমন সৎ ও পূতঃপবিত্র, তাদের স্ত্রীগণও কখনো অসৎ হতে পারে না। সুতরাং তাদের স্ত্রীগণও সৎ ও সতী-সাধ্বী। আর অসৎ স্ত্রীগণ তো অসৎ লোকদের জন্য, কোন সৎ লোকদের জন্য অসৎ স্ত্রী নয়।
3374 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy