2 Answers
সংগঠন কাঠামো অনুসারে পরিকল্পনা দুই প্রকার।
- কৌশলগত পরিকল্পনা(Strategic Plan)
- কার্যভিত্তিক পরিকল্পনা(Functional Plan)
কার্যভিত্তিক পরিকল্পনার একটি ধরন/প্রকার হলো আঞ্চলিক পরিকল্পনা।প্রতিষ্ঠানের মধ্য ও নিম্ন পর্যায়ে স্বল্প সময়ের জন্য বাস্তবায়নমূলক যে পরিকল্পনা হাতে নেয়া হয় বা গ্রহণ করা হয়,তাকে কার্যভিত্তিক পরিকল্পনা বলে।
বহুজাতিক বা মাল্টিন্যাশনাল কোম্পানিসমূহ তাদের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত ব্যবসায়ের জন্য আলাদা আলাদা পরিকল্পনা গ্রহণ করলে তাকে আঞ্চলিক পরিকল্পনা বলে।যে সকল বড় বড় কোম্পানির কার্যাদি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত থাকে,সেক্ষেত্রে এ পরিকল্পনা নেয়া হয়।যেমন একটা কোম্পানির বিক্রয় বিভাগ বিভিন্ন অঞ্চলের জন্য আঞ্চলিক পরিকল্পনা নিতে পারে।
যে সকল প্রতিষ্ঠানের কার্যাদি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত থাকে অঞ্চলভেদে ঐ সকল প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন করাকে আঞ্চলিক পরিকল্পনা বলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy