1 Answers

একটা ফার্স্ট এইড বক্সে থাকে

ড্রেসিংয়ের ব্যান্ডেজ। ২০ – ২৫ টি অ্যাডহেসিভ ব্যান্ডেজ (বিভিন্ন সাইজের), যা ব্যান্ড এইড নামে পরিচিত।

পাঁচটি স্টেইরাল (জীবানূমুক্ত) গজ প্যাড এবং গজ রোল তুলা।

মাইক্রোপোর, রোল লিউকোপ্লাস্ট (ব্যান্ডেজে আঠা লাগানোর জন্য)।

ইলাস্টিক ব্যান্ডেজ (স্ক্রেপ ব্যান্ডেজ), হাঁটু, কনুই বা গোড়ালির আঘাতের ক্ষেত্রে পেঁচিয়ে এই ব্যান্ডেজ দিতে হয়।

দুটি ত্রিকোণাকৃতি ব্যান্ডেজ – আর্ম সিলিং তৈরির জন্য।

এছাড়া আরো থাকেঃ ২ জোড়া গ্লাভসয, ৫টি সেফটিপিন, ছোট কাঁচি, টুইজার বা চিমটা, একটি থার্মোমিটার, পকেট মাস্ক (কৃত্রিম শ্বাস- প্রশ্বাস দেওয়ার জন্য) ইত্যাদি। আর আপনি ইচ্ছামতো প্রাথমিক কিছু ঔষধ রাখতে পারেনimage

মূল্য: ৫৫০-৭০০ (আরো ভালো মানের নিতে চাইলে আরো বেশি)

4050 views

Related Questions