এই ব্যাংক চেক দিয়ে কি টাকা ক্যাশ করা যাবে?
ব্যাংক চেকে "Pay To M/S XYZ Traders Or Bearer" লেখা থাকলে এই চেক কি বাহক চেক হিসাবে পরিগণিত হবে ? অর্থাত এই ধরনের চেকে কি যে কোনো বাহক ক্যাশ টাকা উত্তোলন করতে পারবে ?
আমি একটি নতুন ডিলারশিপ নিয়েছিলাম । কিছুদিন চেষ্টা করার পরও মাল বিক্রি না হওয়ায়, কোম্পানিকে মাল ফেরত দেই । এর বিপরীতে কোম্পানি আমাকে টাকা ফেরত দেয়ার জন্য চেক প্রদান করে । কিন্তু চেকটি আমার নামে না দিয়ে আমার XYZ Traders এর নামে দেয় । প্রথম থেকেই কাজটা না চলার কারণে আমি XYZ Traders এর নামে ট্রেড লাইসেন্সও করিনি আর একাউন্টও করিনি । তাই আমি চিন্তিত যে, শুধু চেকটা নিয়ে গেলেই টাকা দিবে নাকি আমাকে XYZ Traders এর নামে ট্রেড লাইসেন্স, একাউন্ট করতে হবে । চেকটা রেখাঙ্কিত বা ক্রস করা নাই । চেকে একমাস পরের তারিখ দেয়া আছে ।
2941 views
1 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy