আমাকে ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করুন?

আমি ইসলাম সম্পর্কে জেনে আমল করতে চাই।আমি একজন সাধারণ মুসলিম।কিন্তু আমি জানিনা কোন কাজগুলো ঈমান ভঙ্গের সাথে যুক্ত আর কোন কাজগুলো শুধুই গুনাহ হোক সেটা কবীরা গুনাহ ।দয়া করে ঈমান ভঙ্গ হয় এমন কাজ আর গুনাহ হয় (কবীরা গুনাহ হলেও)এমন কাজের তালিকা দিন। আমি ঈমানসহ মৃত্যু বরণ করতে চাই ইনশাল্লাহ।আর যিনা_ব্যাভিচার,সুদ ,ঘুষ,গীবত,মানবকে কষ্ট দেয়া এগুলো কি শুধুই গুনাহ নাকি ঈমান ধ্বংসকারী গুনাহ?
2822 views

1 Answers

ইসলাম সহজ ধর্ম।ইসলামের কোনো কাজই আল্লাহ্ তার বান্দা/বান্দীদের জন্য কঠিন করেন নি।ইসলামে সবচেয়ে বড় পাপ হলো শিরক,তারপর বড় পাপ হচ্ছে ব্যাভিচার।এসব কবীরা গুনাহর অন্তর্ভুক্ত।কবীরা গুনাহ সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে ইসলামিক বই অধ্যয়ন করতে হবে,তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন।আলেমদের সাহচর্য গ্রহণ করুন।আল্লাহ্ পাকের নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওয়াক্তমতো সালাত আদায় করা।সালাত আদায় করুন,ক্বুরআন তিলাওয়াত করুন।"সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী"-প্রতিদিন ১০০ বার করে পাঠ করতে পারেন।এই আমল অনেক ফযীলতপূর্ণ।বেশি বেশি ইস্তেগফার করুন ও তওবা করুন।আল্লাহ্ পাক আপনার কল্যাণ করুন।আমীন।

2822 views Answered

Next steps