"আনীত" শব্দটা ব্রাকেটে লেখা হয় কেন?
এই আয়াতে إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ "আনীত" শব্দের আরবী শব্দ না থাকলে, উক্ত আয়াতের বাংলা অর্থে "আনীত" শব্দটা ব্রাকেটে লেখা হয় কেন? "নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের [আনীত]।" কারণ আল্লাহ তো কুরআনের এই আয়াতে "আনীত " কথাটা বলেননি? তাহলে আরবী শব্দটাও থাকতো। তাহলে আয়াতের শেষে "আনীত" শব্দটা ব্রাকেটে কেনো লেখা কেন?
2806 views
1 Answers
উক্ত আয়াতের অর্থ ধরলে বাড়ায় হলোঃ "নিশ্চয় পবিত্র কুরআন রাসূল (সঃ)-এর (আনীত) বাণী"।
'আনীত' শব্দের অর্থ হলোঃ উপস্থাপনা করা হয়েছে এমন, বা নিয়ে আসা হয়েছে এমন। তাই, এখানে ব্রাকেটে 'আনীত' বলতে বোঝানো হয়েছে, এটি রাসূল (সঃ)-এর উপস্থাপিত বাণী।
যেমন ধরুন, قل هو اﷲ احد অর্থাৎ, "(হে রাসূল!) বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়৷" এখানে তো রাসূলের নাম নেই, তবুও রাসূলকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ঠিক "আনীত"-এর প্রেক্ষাপটও একইরকম৷
2806 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy