শৈবধর্ম হিন্দু ধর্মের একটি শাখা ধর্ম। অজস্র হিন্দু শাস্ত্রের মধ্যে কতটি এবং কোন কোন শাস্ত্রগুলি শৈবশাস্ত্র?
2907 views

1 Answers

শৈবদের ধর্মগ্রন্থ মোট ১৩টি।  শৈবদের প্রাচীনতম গ্রন্থ হলোঃ 'শ্বেতাশ্বেতর উপনিষদ্'। এই গ্রন্থেই প্রথম শৈব দর্শন সুসংহতভাবে ব্যাখ্যা করা হয়। 

এছাড়াও - শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ ও বায়ু পুরাণ হল শৈবদের প্রধান পুরাণ গ্রন্থ। এগুলি সবকটিই মহাপুরাণ।

আর - শৈবদের প্রধান উপপুরাণগুলি হল শিব পুরাণ, সৌর পুরাণ, শিবধর্ম পুরাণ, শিবধর্মোত্তর পুরাণ, শিব রহস্য পুরাণ, একাম্র পুরাণ, পরাশর পুরাণ, বিখ্যাদ পুরাণ ও বশিষ্ঠ লিঙ্গ পুরাণ।

তথ্যসূত্রঃ "বাংলাদেশ ও বিশ্বপরিচয়"। 
2907 views

Related Questions