image আমার ফোনে আজ সকালে একটা নটিফিকেশন আসছে যে Wireless update নামে। এই আপডেট দিলে কি কি উপকার হয় আর কি কি সমস্যা হয় বিস্তারিত জানাবেন প্লিজ...মোবাইল Walton NH Lite

বিঃদ্রঃ- আমার Lenovo A7000 plus আরেকটা ফোনেও এরকম আপডেট চাইছিল তখন আমি আপডেট দেই কিন্তু ওই ফোনের সফটওয়্যার চলে গেছিলো, শেষ পর্যন্ত ফোনের মাদারবোর্ড নস্ট হয়ে ফোনটা বাতিল হয়ে গেছে, তাই এখন Walton মোবাইলে কি আপডেট দেওয়াটা ঠিক হবে...??                     

2826 views

1 Answers

Wireless update মানে হলো আপনার ফোনের অফিসিয়াল আপগ্রেডেড ভার্সন। এর দ্বারা অফিসিয়ালি অর্থাৎ ওয়ালটন কর্তৃপক্ষ আপনার মোবাইলটির একটি নতুন সফটওয়্যার ভার্শন আপডেট দেয় যা আপনার মডেলের ভার্শনকে আরো উন্নত ভার্শনে পরিণত করবে। কিন্তু এটি অনেক সময় ক্ষতিকর ভাইরাসও হতে পারে যেটা আপনার সমস্ত ডাটা উধাও করে দিবে। তাই ডাউনলোড দেওয়ার আগে সতর্ক থাকবেন। এপসটি ডাউনলোড করতে চাইলে অর্থাৎ, আপনার ফোনকে আপগ্রেড করতে চাইলে মোবাইলের সমস্ত গুরুত্বপূর্ণ ডাটা ব্যাকআপ করে রাখুন যাতে প্রয়োজনীয় মুহূর্তে রিকভারি করতে পারেন। কারন এই এপসটি ইন্সটল করলে অনেক প্রয়োজনীয় ডাটা বা তথ্য হারিয়ে যেতে পারে। এটি আপনার মোবাইলকে রিস্টার্ট করবে, এপসগুলো অপটিমাইজ করবে তাছাড়াও আরও বিভিন্ন পরিবর্তন আনতে পারে। তাই বুঝে শুনে ফোন আপগ্রেড দিন।

2826 views

Related Questions