1 Answers
স্বপ্নে খারাপ কিছু দেখলে ভয়ের কোনো কারণ নেই। কেননা, খারাপ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, আর সে স্বপ্ন কখনো সত্যি হয় না।
"হযরত আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম (সঃ) বলেছেন - ভাল ও সুন্দর স্বপ্ন আল্লাহ তা'য়ালার পক্ষ থেকে হয়ে থাকে, আর খারাপ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। যদি কেউ ভাল স্বপ্ন দেখে, তাহলে তা শুধু তাকেই বলবে, যে তাকে ভালোবাসে। অন্য কাউকে বলবে না। আর কেউ যদি স্বপ্নে খারাপ কিছু দেখে, তা হলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে, অর্থাৎ (আ'উজুবিল্লাহি মিনাশ শাইতনির রজীম) বলবে এবং বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে। আর কারো কাছে স্বপ্নের কথা বলবে না। মনে রাখবে, এ স্বপ্ন তার কোনোই ক্ষতি করতে পারবে না।" (সহীহ বুখারী ও মুসলিম)।
অন্য বর্ণনায় এসেছে, নবী কারীম (সঃ)-এর কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি স্বপ্নে দেখেছি, আমার মাথা কেটে ফেলা হয়েছে। এ কথা শুনে নবী কারীম (সঃ) হেসে ফেললেন, আর বললেন, ঘুমের মধ্যে শয়তান তোমাদের কারো সাথে যদি দুষ্টুমি করে, তবে তা মানুষের কাছে বলবে না। (সহীহ মুসলিম)।
জনাব, আলোচ্য হাদীস থেকে আমরা জানতে পারলাম যে, সাহাবীগণ কোনো স্বপ্ন দেখলে নবী কারীম (সঃ)-এর কাছে তার ব্যাখ্যা জানতে চাইতেন। তারা এভাবে কোনো স্বপ্নকে অযথা মনে না করে এর গুরুত্ব দিতেন এবং খারাপ স্বপ্ন দেখলে তা কাউকে বলতেন না। আর, খারাপ ও নেতিবাচক স্বপ্ন শয়তানের একটি কুমন্ত্রণা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy