2 Answers

ওয়্যারলেস মাধ্যমের বৈশিষ্ট্য হল -

  • এটি তারবিহীন মাধ্যম ইলেক্ট্রিক্যাল বা অপটিক্যাল কন্ডাক্টর বা তার ব্যবহার করে না। 
  • এটির অধিকাংশ ক্ষেত্রে পৃথিবীর বায়ু মন্ডলই ডেটা সঞ্চালনের ফিজিক্যাল পথ হিসেবে কাজ করে।
  • যখন ডেটা সঞ্চালনের পথে প্রতিবন্ধকতা থাকে এবং তারযুক্ত মাধ্যম স্থাপনে সমস্যার সৃষ্টি হয়, তখন ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করা হয়।         
2805 views
    ওয়্যারলেস মাধ্যমের বৈশিষ্ট্য:
  • নেটওয়ার্কের অন্তর্ভুক্ত যেকোনো স্থানে এমনকি দুর্গম এলাকায়ও ওয়্যারলেস মাধ্যম ব্যবহার করা যায়।
  • নেটওয়ার্কের মধ্যে যেকোনো স্থান থেকে বা ভ্রমণরত অবস্থায় ইন্টারনেট অ্যাকসেস করা যায়।
  • অস্থায়ী ওয়ার্কস্টেশনের সাথে যুক্ত হওয়া যায়।
  • ওয়্যারযুক্ত মাধ্যমের তুলনায় দাম কম।
  • ওয়্যারযুক্ত মাধ্যমের মতো সংযোগ সংখ্যা সীমিত না থাকার কারণে অনেক ব্যবহারকারী শেয়ার করতে পারে।
  • GPS এর মাধ্যমে যেকোনো যানবাহনে ব্যবহারকারীর অবস্থান জানা যায়।
  • গৃহসামগ্রীর কাজ(দরজা,জানালা,এসি ইত্যাদি)নিয়ন্ত্রণ করা যায়।
2805 views

Related Questions