2 Answers
মূল বা স্থায়ী ক্যাম্পাসে ভর্তি হওয়া সব থেকে ভালো হবে। এটা আশুলিয়ার খাগানে অবস্থিত...
আশুলিয়া (স্থায়ী ) এবং ধানমন্ডি (মেইন) ক্যাম্পাসের কিছু তুলনা তুলে ধরা হলোঃ
*প্রাকৃতিক ও মনোরম পরিবেশঃ প্রাকৃতিক পরিবেশের কথা বললে ড্যাফোডিলের আশুলিয়া ক্যাম্পাসের বিকল্প নাই। বিশাল সবুজ মাঠ, চারপাশে সবুজ গাছপাল আর ড্যাফোডিল বিল্ডিংগুলো সত্যিই মনোমুগ্ধকর। যদি আপনি সবুজের সমারোহ ভালোবাসেন তাহলে আশুলিয়া (স্থায়ী ) ক্যাম্পাস আপনার জন্য।
* হোস্টেল সুবিধা ঃ ধানমন্ডি ক্যাম্পাস বা মেইন ক্যাম্পাসে কোন হোস্টেলের ব্যবস্থা নাই। আর এই ক্যাম্পাসের আশে-পাশে মেস ভাড়া দিয়ে থাকাটাও অনেক খরচের ব্যাপার। সেই তুলনায় আশুলিয়া ক্যাম্পাসে স্টুডেন্টসদের জন্য হোস্টেল ব্যবস্থা রয়েছে।
* রাজনীতি ও কোলাহল ঃ ড্যাফোডিল এর কোন ক্যাম্পাসেই রাজনৈতিক অস্থিরতা নেই। তবে কোলাহল ভালো না লাগলে আশুলিয়া যেতে পারেন।
* টিউশন ফিঃ মেইন ক্যাম্পাসের তুলনায় আশুলিয়ায় টিউশন ফি কম।
* লেখাপড়ার মানঃ পড়ালেখার মান বিবেচনা করলে আপনি ধানমন্ডি ক্যাম্পাসে এডমিশন নিন।
যাতায়াতঃ আশুলিয়া ক্যাম্পাস গ্রামের দিকে হওয়ায় টাউনে আসতে বা বাড়ি যেতে একটু অসুবিধায় পড়তে হয়। এ দিক দিয়ে ধানমন্ডি ক্যাম্পাস ভালই।
এখন সিদ্ধান্ত আপনার ।