3 Answers
ওয়েবসাইট মূলত কতগুলো ওয়েব পেজের সমষ্টি।এ সকল ওয়েব পেজ বিন্যাস পদ্ধতির ধারাবাহিকতাকে ওয়েবসাইট কাঠামো বলে। সাধারণত কাঠামো স্তরভিত্তিক হয়ে থাকে। ওয়েব সাইটের কাঠামো তার নেটওয়ার্ক লিংক বজায় রাখতে সাহায্য করে। এছাড়া ওয়েবসাইটের কনটেন্টগুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য এর কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একটি ওয়েব সাইটের পেজগুলো কিভাবে পরস্পর লিংক করা থাকবে তাই হল ওয়েব সাইটের কাঠামো বা স্ট্রাকচার।
ওয়েবসাইটের স্ট্রাকচারকে হাইপারটেক্সচুয়াল বলা হয়। যা একটি নেটওয়ার্কের মত অনেকগুলো ওয়েব পেজ দিয়ে গঠিত। ওয়েব সাইটের স্ট্রাকচারে ওয়েব পেজগুলো হাইপারলিংকের মাধ্যমে একটি পেজ অন্য এক বা একাধিক পেজের সাথে সংযুক্ত থাকে।
একটি ওয়েব সাইটের কাঠামোতে পেজগুলোকে মূলত তিনভাগে ভাগ করা হ৷। আর তাহলোঃ
- হোম পেজ (Home page or Index page)
- মূল ধারার পেজ (Main sections or Site index)
- উপ-ধারার পেজ (Subsection or Content).
একটি ওয়েবসাইটের পেজগুলো যে নিয়মে বা সিকুয়েন্সে সাজানো থাকে,সেটাই হলো ওয়েব সাইটের কাঠামো।ওয়েবসাইট হলো মূলত অনেকগুলো পেজের মধ্যে সংযোগ।একটি পেজের সাথে আরেকটি পেজ এমনভাবে লিংক করা থাকে,যাতে পেজের ধারাবাহিকতা বা সিকুয়েন্স বজায় থাকে।এক পেজ থেকে অন্য পেজে কীভাবে যাওয়া যাবে,তা ওয়েব সাইটের কাঠামোতে ঠিক করা থাকে।ভিজিটরদের আকর্ষণ করতে ওয়েবসাইটের কাঠামো অবদান রাখে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy