সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষা দেওয়া ভাল। না, ফাস্ট টাইম হলেও ন্যাশনালে এ পড়া ভালো?

আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছি। 1. আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরার ইচ্ছা ছিল। কিন্তু এবার চান্স হয়নি। 2. এখন আমি কি কলেজের পড়া ও ভার্সিটির ভর্তি পরিক্ষার পড়া একসাথে চালিয়ে যাব। 3.না শুধু ভার্সিটির পড়া পড়বো। 4.না শুধু কলজেই পড়া চালিয়ে যাব। কোনটা বেশী ভালো হবে আপনাদের মতামত চাই।
2754 views

1 Answers

যদি স্বপ্ন টা পূরণ করতে চান তাহলে আমি বলবো ভার্সিটির পড়া চালিয়ে যেতে। কারণ আপনার হাতে এখন লার্জ টাইম আছে এই সময় এ আপনি নিজের গ্যাপ গুলা পূরণ করে নিতে পারবেন সাথে সাথে নিজেকে তৈরী করতে পারবেন।  যে পাবলিক ভার্সিটি গুলাতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় সে গুলার জন্য প্রস্তুতি নিন। আমার জানা মত ৭৫% সেকেন্ড টাইমার চান্স পেয়ে থাকে। আমি নিজেও এই বার এডমিশন পরীক্ষার্থী ছিলাম ভাগ্যবশত আমার চান্স টা হল না। আমি অনার্স এ ভর্তি হয় নাই। এবং আমি ১লা জানুয়ারি ২০১৯ থেকে নতুন ভাবে শুরু করবো। তাই আমি আপনাকেও বলবো যদি স্বপ্ন টা সত্যি দেখে থাকেন তাহলে সেটা পূরণ করার জন্য আবার পরিশ্রম শুরু করে দিন। NU তে ভর্তি থাকেন কিন্ত স্বপ্ন টা পূরণ করার অক্লান্ত পরিশ্রম করতে শুরু করুন। আপনার জন্য এটাই আমার পরামর্শ/ মতামত 

2754 views Answered

Related Questions

Next steps