1 Answers
মহান আল্লাহর বাণী - "بديع السموت والارض" এর উদ্দেশ্য হলোঃ ১. আল্লাহ তায়ালা আসমান ও জমিনের নির্মাতা। এখানে আল্লাহ তায়ালা এ কথাই বুঝাতে চেয়েছেন যে, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। তাঁর কেমন করে সন্তান হবে? তিনি তো এগুলো থেকে অনেক ঊর্ধ্বে রয়েছেন। আর, তিনি তো কোনকিছুর মুখাপেক্ষী নন। ২. পিতা-মাতার মাধ্যমে সন্তান জন্ম দেয়ার পদ্ধতি তো দীর্ঘ মেয়াদী পদ্ধতি। অথচ, আল্লাহ তায়ালা আসমান ও জমিনের মতো বিশাল কিছু সৃষ্টি করতে শুধুমাত্র "كُنْ" তথা, হও বললেই হয়ে যায়। সুতরাং,ইয়াহুদী-খ্রিষ্টানদের ধারণা পুরোপুরিভাবে ভ্রান্ত। তাই, আল্লাহ তায়ালা উক্ত বাক্য দ্বারা এগুলোই বুঝাতে চেয়েছেন।
3471 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy