1 Answers
তাবুক হচ্ছে রোম সম্রাজ্যের সীমান্তবর্তী একটি স্থানের নাম। এ যুদ্ধটি রোম সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে পরিচালিত হয়। নবম হিজরীর রজব মাসে এ যুদ্ধটি সংঘটিত হয়। এ যুদ্ধের কারণ ছিল নব গঠিত ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংশ করা, মক্কা ও মদিনা দখল করা, এবং মূতার যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করা। এ উদ্দেশ্যে রোম সম্রাট হিরাক্লিয়াস ৪০,০০০ বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে রওয়ানা হয়। রাসূল (সঃ) সবেমাত্র তায়েফের যুদ্ধ হতে ফিরে আসলেন। সাহাবীগণও অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। এ সময়টি ছিল প্রচন্ড গরমের মৌসুম। এছাড়া ফসল কাটার সময় হয়েছে। তদুপরি পথ অত্যন্ত দূর। বিভিন্ন প্রতিকূল অবস্থা উপেক্ষা করে রাসূল (সঃ) ১০,০০০ মুজাহিদ নিয়ে তাবুক প্রান্তরে উপস্থিত হন। এ যুদ্ধে কাফিরদের মনোবল ভেঙ্গে পড়ে এবং মুসলমানদের মনোবল বৃদ্ধি পায়। ফেরার পথে ইলিয়াস গভর্নর বশ্যতা স্বীকার করে। অবশেষে, এ যুদ্ধে অহংকারী হিরাক্লিয়াসের পরাজ য়ঘটে এবং মহানবী (সঃ) বিজয়ী বেশে মদিনায় ফিরে আসেন। ফলে, দ্রুত ইসলামের শক্তির প্রসার ঘটে।